জুমবাংলা ডেস্ক : ভোলায় বিদ্যালয়ে ক্লাস চলাকালে হঠাৎই গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়ে ৩১ জন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছেন। অসুস্থদের শারীরিক এবং মানসিক সমস্যা দেখা দেয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসাধীন শিক্ষার্থীরা শিগগিরই সুস্থ হবে। আতঙ্কিত হওয়ার কিছুই নেই।

Advertisement

ভোলা সদর উপজেলার পশ্চিম চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা জানিয়েছেন, বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময় জিহাদ নামের একজন ছাত্র হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। ছাত্রদের কাছ থেকে বিষয়টি জানার পর দেখা যায় মুহূর্তের মধ্যেই অন্যান্য শিক্ষার্থীরা অসুস্থ হয়ে যায়। প্রথমে ২৬ জন শিক্ষার্থীকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়। পরে আরো ৫ জন অসুস্থ হলে এখন মোট ৩১ জন শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পশ্চিম চরপাতা মাধ্যমিক বিদ্যালয়েল সহকারী শিক্ষক মো. আবু সাঈদ বলেন, আমি গণিত ক্লাস নিচ্ছিলাম। ক্লাস চলাকালে হঠাৎ জিহাদ নামে একজন শিক্ষার্থী অসুস্থ হলে বিষয়টি আমি প্রধান শিক্ষককে জানাই। প্রধান শিক্ষক এসে দেখেন মুহুর্তের মধ্যে আরো কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। পরবর্তীতে দ্রুত তাদেরকে ভোলার সদর হাসপাতালে পাঠানো হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম জানান, গণিত ক্লাসে হঠাৎ এক ছাত্র অসুস্থ্ হয়ে পড়ে। আমরা বিষয়টি স্বাভাবিক মনে করে তার বাবা-মাকে খবর দিয়েছি এবং ওই ছাত্রকে প্রাথমিক সেবা দেই। এর মধ্যেই দেখি যারাই এ ছাত্রকে ধরে, সে-ই একটা চিৎকার দিয়ে মাথা ঘুরিয়ে পরে যায়। পরবর্তীতে ৯৯৯-এ ফোন দিয়ে এ্যাম্বুলেন্স নিয়ে তাদের হাসপাতালে নিয়ে এসেছি।

ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. তায়েবুর রহমান বলেন, আমাদের হাসপাতালে আজকে একটি স্কুল থেকে বিভিন্ন বয়সী প্রথমে ২৬ জন, পরবর্তীতে আরো ৫জনসহ মোট ৩১ জন শিক্ষার্থী এসে ভর্তি হয়। শ্বাসকষ্টসহ তাদের বিভিন্ন ধরনের সিমটম ছিল। হাসপাতালে ভর্তি হলে আমরা প্রয়োজনীয় চিকিৎসা এবং কাউন্সিলিং করি। আমরা পর্যালোচনা করে দেখেছি, শিক্ষার্থীরা মাস্ক সাইকোজেনিক ইলন্সে নামক রোগে আক্রান্ত হয়েছে। আমরা চিকিৎসা দেয়ার পরে এখন তারা অনেকটা সুস্থ এবং আশঙ্কামুক্ত। এ বিষয়ে আতঙ্কের কিছু নেই। তারা শিগগিরই সুস্থ হয়ে যাবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.