
এলাকাবাসী জানায়, খাদিজার সঙ্গে তিন বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামের মিয়াজিপাড়া এলাকার নুরুল হকের ছেলে শাহাদতের। পরে খাদিজার পরিবার তাদের সম্পর্ক মেনে না নিয়ে অন্যত্র মেয়ের বিয়ের দেন। বিয়ের পর খাদিজা আগে থেকেই অন্তঃসত্ত্বা জানতে পেরে স্বামীর সঙ্গে কলহের সৃষ্টি হয়। একপর্যায়ে তাদের ডিভোর্স হয়। পরে খাদিজা তার অন্তঃসত্ত্বা হওয়ার জন্য শাহাদাতের সঙ্গে তার সম্পর্ক ও ইতিপূর্বে তাদের বিয়ে হয়েছিল বলে জানায়। এ ব্যপারে শাহাদাত বলেন, গত তিন বছর ধরে আমাদের প্রেমের সম্পর্ক চলাকালে উভয়ের সম্মতিতে এলাকার মৌলভির মাধ্যমে আমরা গোপনে বিয়ে করি। পরে খাদিজার পরিবারকে বিষয়টি জানানো হলেও তারা সেটা আমলে না নিয়ে তাকে অন্যত্র বিয়ে দেয়। তার স্বামী বিষয়টি জানলে তাদের তালাক হওয়ার পর সামাজিক সিদ্ধান্তে আমি তাকে ফের বিয়ে করেছি। স্থানীয় ইউপি সদস্য শাহজাহান কবির সাজু বলেন, উভয় পরিবারের সম্মতিতে সামাজিক সিদ্ধান্তে নতুন করে খাদিজার সঙ্গে শাহাদতের বিয়ে সম্পন্ন হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



