Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক অপরাধ রুখতে বাইডেনের কড়া পরিকল্পনা
আন্তর্জাতিক

অপরাধ রুখতে বাইডেনের কড়া পরিকল্পনা

By জুমবাংলা নিউজ ডেস্কJune 24, 2021Updated:June 24, 20212 Mins Read

অপরাধ রুখতে বাইডেনের কড়া পরিকল্পনা

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: অপরাধ বাড়ছে অ্যামেরিকায়। চিন্তায় মার্কিন প্রশাসন। কড়া পদক্ষেপের ভাবনা। খবর ডয়চে ভেলে’র।

অপরাধ কমাতে বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার দেশের বিভিন্ন রাজ্যের মেয়র এবং অ্যাটর্নি জেনারেলের সঙ্গে বৈঠক করেছেন তিনি। বন্দুক আইন বদলের পরিকল্পনাও করছেন তিনি। তবে বাইডেনের পরিকল্পনায় খুশি নন রিপাবলিকানরা। বন্দুক আইন নিয়ে বাইডেনের ভাবনার সঙ্গে এখনো সহমত নন তারা।

২০২০ সালের তুলনায় ২০২১ সালের প্রথম কোয়ার্টারে অ্যামেরিকায় খুনের ঘটনা ২৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। করোনাকালে চোখে পড়ার মতো বৃদ্ধি পেয়েছে অপরাধপ্রবণতা। হেট ক্রাইম থেকে শুরু করে খুন, ডাকাতি, ছিনতাই সবই বেড়েছে পাল্লা দিয়ে। এই বিষয়টিকেই কমাতে চাইছেন বাইডেন। কড়া আইন করে অপরাধীদের জেলে ঢোকাতে চাইছেন তিনি।

বুধবার মেয়রদের সঙ্গে বৈঠকের পর একটি ভিডিওবার্তা প্রকাশ করেন বাইডেন। সেখানে তিনি বলেন, অতিমারি নিয়ে লড়াই চলছে আমাদের। পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। তবে গরমে ফের একবার করোনার ঢেউ আছড়ে পড়তে পারে। এই পরিস্থিতির মধ্যে অপরাধপ্রবণতা বরদাস্ত করা হবে না। বাইডেনের বক্তব্য, সমস্যার উৎসে আঘাত হানতে হবে। এবং তার জন্য কড়া পদক্ষেপ নিতে হবে অস্ত্র ব্যবসায়ীদের বিরুদ্ধে।

তার মতে, অ্যামেরিকায় বেআইনি অস্ত্র বিক্রির চক্র তৈরি হয়েছে। এবং অস্ত্র ব্যবসায়ীরাই এই কাজের সঙ্গে যুক্ত। মাত্র পাঁচ শতাংশ অস্ত্র ব্যবসায়ী গোটা অ্যামেরিকা জুড়ে তাদের বেআইনি অস্ত্রের ব্যবসা চালাচ্ছে। ফলে এই ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। কড়া অস্ত্র আইন তৈরি করা দরকার। পাশাপাশি বিভিন্ন শহরের মেয়রদের তিনি জানিয়েছেন, করোনার জন্য রাজ্যগুলিকে যে ফান্ড দেওয়া হয়েছিল, অপরাধপ্রবণতা বন্ধ করতে সে অর্থ তারা খরচ করতে পারে।

রিপাবলিকানদের বিরোধিতা

অ্যামেরিকায় অস্ত্র আইন নিয়ে বহু আলোচনা হয়েছে। ২০১২ সালে কানেকটিকাটের স্কুলে বন্দুকধারীর হামলার পর থেকে একাধিকবার এ বিষয়ে আলোচনা হয়েছে। ওবামা প্রশাসনও কড়া আইন তৈরির চেষ্টা করেছিল। কিন্তু বার বার বাদ সেধেছে রিপাবলিকানরা। কড়া অস্ত্র আইন তৈরির বিরোধী তারা। বাইডেনের সঙ্গেও তারা সহমত নন। রিপাবলিকানদের বক্তব্য, পুলিশি ব্যবস্থা আরো ভালো করা দরকার। পুলিশের বাজেট বাড়ানো দরকার। তার মাধ্যমেই অপরাধপ্রবণতা কমানো যাবে। আলাদা করে অস্ত্র আইনের প্রয়োজন নেই।

তবে ডেমোক্র্যাটরা রিপাবলিকানদের সঙ্গে সহমত নন। এখন দেখার শেষপর্যন্ত বন্দুকের বিরুদ্ধে সত্যিই কোনো কড়া পদক্ষেপ বাইডেন প্রশাসন নিতে পারে কি না।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ট্রাম্প

ইরান ‘ঠিকঠাক আচরণ’ না করলে কঠোর ব্যবস্থা : ট্রাম্প

June 23, 2026
Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

June 23, 2026
Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

June 22, 2026

Latest News

ট্রাম্প

ইরান ‘ঠিকঠাক আচরণ’ না করলে কঠোর ব্যবস্থা : ট্রাম্প

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa