Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ অপারেশনের সময় প্রসূতির মৃ’ত্যু, ডাক্তারকে গণধোলাই
বিভাগীয় সংবাদ রাজশাহী

অপারেশনের সময় প্রসূতির মৃ’ত্যু, ডাক্তারকে গণধোলাই

By Saiful IslamNovember 12, 20192 Mins Read

অপারেশনের সময় প্রসূতির মৃ’ত্যু, ডাক্তারকে গণধোলাই

Advertisement
জুমবাংলা ডেস্ক : পাবনার চাটমোহর উপজেলার ইসলামিক হাসপাতাল নামের একটি ক্লিনিকে অপারেশনের সময় তাছলিমা খাতুন (৩৫) নামের এক প্রসূতির মৃ’ত্যু হয়েছে।

রোগীর মৃ’ত্যুর পর পালানোর সময় সাদ্দাম হোসেন নীরব নামে এক সার্জন ও তার সহকারী আসাদুজ্জামানকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আটক সার্জন সাদ্দাম হোসেন বড়াইগ্রাম উপজেলার বাসিন্দা। তবে ক্লিনিক মালিক আমির হোসেন বাবলু পালিয়ে গেছেন।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে সার্জন ও তার সহকারীকে পাবনা আদালতে সোপর্দ করা হয়েছে। বিকেলে এ ঘটনায় চাটমোহর থানায় একটি মামলা করা হয়েছে।

এর আগে সোমবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে চাটমোহর উপজেলার পৌর শহরের নারিকেলপাড়া মহল্লার ইসলামিক হাসপাতালে ওই প্রসূতির মৃ’ত্যু হয়। মৃত প্রসূতি তাছলিমা খাতুন উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথড় গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, সোমবার প্রসব ব্যথা উঠলে তাছলিমা খাতুনকে চাটমোহর ইসলামিক হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ৮টার দিকে সার্জন সাদ্দাম হোসেন নীরব, ক্লিনিক মালিক আমির হোসেন বাবলু, ডাক্তারের সহকারী আসাদুজ্জামান এবং দুজন নার্স মিলে তাছলিমার অস্ত্রোপচার করে একটি কন্যাসন্তান ভূমিষ্ঠ করান।

এ সময় রোগীর অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে অবস্থা বেগতিক দেখে সার্জন, সহকারী এবং ক্লিনিক মালিক পালানোর চেষ্টা করেন। তখন সার্জন ও তার সহকারীকে আটক করতে পারলেও পালিয়ে যান ক্লিনিক মালিক আমির হোসেন বাবলু।

এদিকে, পুরো অপারেশন থিয়েটার রক্তে ভেসে যায়। অবস্থা দেখে রোগীর স্বজন এবং স্থানীয়রা উত্তেজিত হয়ে পড়েন। সেই সঙ্গে সার্জন ও তার সহকারীকে গণধোলাই দেন তারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। সঙ্কটাপন্ন অবস্থায় রোগীকে পাবনা সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. বায়েজিদ-উল ইসলাম বলেন, খবর পেয়ে ওই ক্লিনিকে যাই। অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে রোগীকে সেলাই না দিয়েই পালিয়ে যান ডাক্তার এবং নার্স। সঙ্কটাপন্ন অবস্থায় রোগীকে পাবনা সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করা হয়।

চাটমোহর থানা পুলিশের ওসি সেখ নাসীর উদ্দিন বলেন, ডাক্তার সাদ্দাম হোসেন এবং তার সহকারী আসাদুজ্জামানকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Manikganj

অটোরিকশার ঝাঁকুনিতে ক্ষুব্ধ হয়ে কিশোর চালককে শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার ১

July 9, 2026
Manikganj

মানিকগঞ্জে বিশাল গাঁজা গাছসহ আইনজীবী আটক

July 9, 2026
পাহাড়ধস

পাহাড়ধসে রোহিঙ্গা ক্যাম্পের মাদরাসা মাটির নিচে, নিহত বেড়ে ৮

July 8, 2026

Latest News

Manikganj

অটোরিকশার ঝাঁকুনিতে ক্ষুব্ধ হয়ে কিশোর চালককে শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার ১

Manikganj

মানিকগঞ্জে বিশাল গাঁজা গাছসহ আইনজীবী আটক

পাহাড়ধস

পাহাড়ধসে রোহিঙ্গা ক্যাম্পের মাদরাসা মাটির নিচে, নিহত বেড়ে ৮

মায়ের মৃত্যুর

মায়ের মৃত্যুর ১২ বছর পর পিতৃপরিচয় পেল ধর্ষণে জন্ম নেওয়া সন্তান

লাল কাঁঠাল

ভিয়েতনামের আঠাবিহীন লাল কাঁঠালে নতুন স্বপ্ন দেখাচ্ছেন জীবননগরের সজল

NCP

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এনসিপি নেতা

Press Club

বর্ণাঢ্য আয়োজনে সিলেট অনলাইন প্রেসক্লাবের এক যুগপূর্তি উদযাপন

রোহিঙ্গা ক্যাম্প

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: ৫ শিশুর লাশ উদ্ধার

Manikganj

ভাঙনের ১০০ মিটার দূরে ড্রেজার বসিয়ে সেই বালুতেই বাঁধ মেরামত

সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa