
উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান খান জানান, শুক্রবার দুপুরে আজমিরীগঞ্জ উপজেলার বিরাট গ্রামের রহিম মিয়ার ২০ বছরের মেয়ের সাথে বানিয়াচং উপজেলার আমিরখানী মহল্লার লেচু মিয়ার ১৭ বছরের ছেলের বিয়ের আয়োজন করা হয়। বরযাত্রীরা খাবার শেষে বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর পূর্বে গোপন সংবাদে সেখানে গিয়ে বিয়ে পণ্ড করা হয়। পরে বরের বাবা লেচু মিয়াকে বাল্য বিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুসারে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে ভবিষ্যতে তারা বাল্যবিবাহ সংঘটনে জড়িত থাকবেন না মর্মে মুচলেকা প্রদান করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



