Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : রোহিঙ্গা গণহত্যায় জড়িত থাকা মিয়ানমার সেনাবাহিনীদের পরিচালিত কয়েকটি ফেইসবুক পেজ এবং অ্যাকাউন্টের তথ্য জাতিসংঘের তদন্ত কর্মকর্তাদের সরবরাহ করার কথা জানিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিটি। রাখাইনে হিংসা ছড়ানো বন্ধ করতে এই পেজগুলো ২০১৮ সালে রিমুভ করেছিল ফেইসবুক।

কোম্পানিটির একজন মুখপাত্র রয়টার্সকে বলেছেন, ‘এই তদন্ত এগিয়ে চলার সঙ্গে আমরা প্রাসঙ্গিক তথ্য দিয়ে সহযোগিতা করতে থাকব।’

গণহত্যার অভিযোগে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিজে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে মামলা করেছে গাম্বিয়া। ২০১৭ সালের সামরিক অভিযানে দেশটি থেকে প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন।

এরপর জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল ২০১৮ সালে মিয়ানমারের আন্তর্জাতিক অপরাধের তথ্য সংগ্রহ করতে স্বাধীন তদন্ত প্রক্রিয়া শুরু করে।

জাতিসংঘ এর আগে জানিয়েছিল, ফেইসবুক তাদের কোনো তথ্য দিয়ে সাহায্য করছে না।

প্রধান তদন্তকারী কর্মকর্তা এখন কিছু তথ্য পাওয়ার কথা নিশ্চিত করেছেন। মঙ্গলবার মেইলে পাঠানো উত্তরে রয়টার্সকে তিনি বলেন, ‘আমাদের আগের অনুরোধের ভিত্তিতে প্রথম কিছু তথ্য দিলো ফেইসবুক।’

আইসিজেতে মিয়ানমারের নামে মামলা করা গাম্বিয়াকেও ফেইসবুক এর আগে তথ্য দিতে অস্বীকৃতি জানায়। দেশটিকে এখন তারা তথ্য দেবে কি না, সে বিষয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কিছু জানা যায়নি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.