Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক অবশেষে দক্ষিণ কোরিয়ার জাহাজ ও ক্যাপ্টেনকে মুক্তি দিলো ইরান
আন্তর্জাতিক

অবশেষে দক্ষিণ কোরিয়ার জাহাজ ও ক্যাপ্টেনকে মুক্তি দিলো ইরান

By জুমবাংলা নিউজ ডেস্কApril 9, 2021Updated:April 9, 20212 Mins Read

অবশেষে দক্ষিণ কোরিয়ার জাহাজ ও ক্যাপ্টেনকে মুক্তি দিলো ইরান

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে গত জানুয়ারিতে আটক করা দক্ষিণ কোরিয়ার একটি জাহাজ ও এর ক্যাপ্টেনকে মুক্তি দিয়েছে ইরান। খবর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স’র।

দক্ষিণ কোরিয়ার এক কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন নিষেধাজ্ঞায় দক্ষিণ কোরিয়ার একটি ব্যাংকে জব্দ হয়ে যাওয়া ইরানি অর্থ ছাড় করার চেষ্টা করা হবে- এমন প্রতিশ্রুতি দেওয়ার পর শুক্রবার ওই জাহাজ ও তার ক্যাপ্টেন মুক্তি পেয়েছেন।

গত জানুয়ারিতে ওমান উপকূলের হরমুজ প্রণালী থেকে দক্ষিণ কোরিয়ার রাসায়নিকবাহী জাহাজটি আটক করে ইরানি কর্তৃপক্ষ। জাহাজটির বিরুদ্ধে তারা রাসায়নিক ছড়িয়ে সমুদ্র দূষণের অভিযোগ তোলে। এই জাহাজ নিয়ে কূটনৈতিক বিরোধে জড়ায় ইরান ও দক্ষিণ কোরিয়া।

ওই ইস্যুকে কাজে লাগিয়ে মার্কিন নিষেধাজ্ঞার আওতার দক্ষিণ কোরিয়ার ব্যাংকে জব্দ হয়ে থাকা ইরানের সাতশ’ কোটি ডলার ছাড় করাতে মরিয়া হয়ে ওঠে তেহরান। গত ফেব্রুয়ারিতে দক্ষিণ কোরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর তেহরান সফরের পর জাহাজটির ২০ জন কর্মীর সবাইকে মুক্তি দেয় ইরান। তবে আটক রাখা হয় জাহাজটির ক্যাপ্টেন ও রাসায়নিকবাহী জাহাজটি।

জাহাজ ও ক্যাপ্টেন মুক্তি পাওয়ার পর দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, সিউল ও তেহরান একমত হয়েছে যে জাহাজ ও তহবিল কোনও পারস্পারিক ইস্যু নয়। আর দক্ষিণ কোরিয়া ওই তহবিল ছাড় করাতে ইরানকে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ‘তহবিল ইস্যু নিরসনে আমরা আমাদের জোরালো প্রতিশ্রুতি প্রকাশ করেছি।‘

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রশাসনিক প্রক্রিয়া শেষ করার পর জাহাজটি ইরান থেকে রওনা দিয়েছে। ওই বিবৃতিতে তহবিল ছাড় করার প্রতিশ্রুতি নিয়ে কিছু বলা হয়নি। মন্ত্রণালয়ের তরফ থেকে বলা হয়েছে, ‘ক্যাপ্টেন ও নাবিকেরা ভালো আছে।’

দক্ষিণ কোরিয়ার দাবি জাহাজটি কোনও ধরনের দূষণের জন্য দায়ী নয়। সিউলের কর্মকর্তারা জানিয়েছেন, জাহাজটির মালিকানাধীন কোম্পানির বিরুদ্ধে অপরাধের মামলা দায়েরের পরিকল্পনা বাতিল করেছে ইরান।

২০১৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৫ সালে ইরানের সঙ্গে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে গিয়ে তেহরানের ওপর নিষেধাজ্ঞা পুর্নবহাল করলে সিউলে আটকা পড়ে ইরানের সাতশ’ কোটি মার্কিন ডলার। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর ওই চুক্তিতে ফিরতে পরোক্ষভাবে আলোচনা শুরু করেছে ওয়াশিংটন ও তেহরান।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
পাকিস্তানের আকাশসীমা

পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে দায়িত্ব হারালেন এয়ার ইন্ডিয়ার পাইলট

June 25, 2026
earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

June 25, 2026
শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

June 25, 2026

Latest News

পাকিস্তানের আকাশসীমা

পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে দায়িত্ব হারালেন এয়ার ইন্ডিয়ার পাইলট

earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

India

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

ট্রাম্প

ভেনেজুয়েলাকে সাহায্য করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত, ইচ্ছুক, সক্ষম : ট্রাম্প

বিজয় থালাপতি

সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি উপহার দেবেন বিজয় থালাপতি

বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

ভিসা নীতি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa