Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ অবশেষে ধর্মঘট প্রত্যাহার শুরু
বিভাগীয় সংবাদ

অবশেষে ধর্মঘট প্রত্যাহার শুরু

By Sibbir OsmanNovember 20, 2019Updated:November 20, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক : সড়ক পরিবহনের নতুন আইন কার্যকর করার প্রতিবাদে নয় দফা দাবি নিয়ে চলমান ধর্মঘট অবশেষে প্রত্যাহার করা শুরু হয়েছে। আজ বুধবার এখন পর্যন্ত বরিশাল ও পটুয়াখালী জেলায় ধর্মঘট প্রত্যাহারের খবর পাওয়া গেছে। এতে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

অবশেষে ধর্মঘট প্রত্যাহার শুরু
ফাইল ছবি
Advertisement

বরিশাল

বরিশাল জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বরিশালের পরিবহন শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি বুধবার সকালে প্রত্যাহার করা হয়েছে। এরপর থেকে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

জাহাঙ্গীর হোসেন বলেন, আগামীকাল বৃহস্পতিবার থেকে দুদিন (২১ ও ২২ নভেম্বর) শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভা রয়েছে। সভায় যে সিদ্ধান্ত হবে, সে অনুযায়ী পরবর্তী কর্মসূচি দেওয়া হবে।

বেলা ১১টার দিকে বরিশাল নগরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, সেখান থেকে অভ্যন্তরীণ সব পথে বাস চলছে। বাস চলাচল স্বাভাবিক হওয়ায় যাত্রীদের মধ্যেও স্বস্তি ফিরে এসেছে।

আবুল হাসান নামের এক যাত্রী বলেন, মঙ্গলবার আকস্মিক বাস চলাচল বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়ে অনেক যাত্রী। ধর্মঘট প্রত্যাহার করায় তাদের দুর্ভোগ কমেছে।

পটুয়াখালী

পটুয়াখালী জেলার সব রুটে বুধবার ভোর থেকে বাস ধর্মঘট শুরু হয়। বাস শ্রমিকেরা জানায়, কেন্দ্রীয়ভাবে ধর্মঘট শুরু হওয়ায় পটুয়াখালীতে বাস চলাচল বন্ধ বন্ধ রাখা হয়। তবে সকাল ১০টার পর তারা বাস চলাচল শুরু করেছেন।

এ ব্যাপারে পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং বাসমালিক গ্রুপ সংগঠনের প্রশাসক মো. জিয়াউর রহমান বলেন, বাস চলাচল বন্ধ থাকার বিষয়টি তাদের জানা নেই। তবে এখন জেলার সব রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

June 25, 2026
কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

June 25, 2026
পরীক্ষার্থী

বাড়ির গ্রিলে হাত দিতেই নিভে গেল স্বপ্ন, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

June 25, 2026

Latest News

মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

পরীক্ষার্থী

বাড়ির গ্রিলে হাত দিতেই নিভে গেল স্বপ্ন, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

কলেজছাত্র

বরিশালে প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় কলেজছাত্রের আত্মহত্যা

শিক্ষার্থী

ফটিকছড়িতে পুকুরে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

rajbari-onion

রাজবাড়ীতে পেঁয়াজের দাম না পেয়ে নদীতে ফেলে দিলেন কৃষক

Nana

নাতির জন্মে নানার এলাহি কাণ্ড!

fertiliger

জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো ‘বর্জ্য’

Raipur

লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা

Manikganj CS Office

মানিকগঞ্জে ১৫ মাস পর ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে শিশুরা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa