Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক অবশেষে ভারতের কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ২৫ বাংলাদেশি
আন্তর্জাতিক ওপার বাংলা

অবশেষে ভারতের কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ২৫ বাংলাদেশি

By Shamim Rezaআগস্ট 30, 20202 Mins Read

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে সব জটিলতা কাটিয়ে ভারতের কারাগারে আটক ২৫ বাংলাদেশিকে মুক্তির আদেশ দিয়েছেন দেশটির ধুবড়ি আদালত।

আদালতের এ আদেশের ফলে কুড়িগ্রামের চিলমারী উপজেলার বাসিন্দা ওই ২৫ শ্রমজীবীর দেশে ফিরে আসতে আর কোন বাধা রইল না।

কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর ও বাংলাদেশ-ভারত বর্ডার ভিকটিম রেসকিউ কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, শনিবার সন্ধ্যা ৭টার দিকে গৌহাটিস্থ বাংলাদেশের সহকারী হাইকমিশনার তানভীর মনসুর এবং ধুবড়ি আদালতের আইনজীবী ও আসাম ট্রিবিউনের সম্পাদক রাজর্ষী দাসগুপ্ত আদালতের আদেশের বিষয়টি তাকে নিশ্চিত করেছেন।

গত ৩ মে দেশে ফেরার সময় ভ্রমণ ভিসা নিয়ে ভারতে যাওয়া ২৬ বাংলাদেশিকে আটক করে ভারতের ধুবড়ি পুলিশ। এদের একজন ভারতে কারা হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আটককৃতরা বৈধ পাসপোর্ট ও তিন মাস মেয়াদের ভ্রমণ ভিসায় ভারতে গিয়েছিলেন। করোনার সময় লকডাউনের ফলে তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে ধুবড়ি পুলিশ তাদের আটক করে।

অ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকন আরও জানান, বাংলাদেশ সরকারের অনুরোধে ভারত সরকারের প্রসিকিউশন মামলাটি কলঅফ করার সম্মতি দেয়। এরই প্রেক্ষিতে সব পক্ষের আইনজীবীদের শুনানির পর ধুবড়ি আদালতের বিচারক জেলহাজতে আটক ২৫ বাংলাদেশিকে মামলার দায় থেকে অব্যাহতির আদেশ দেন।

এরমধ্য দিয়ে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রত্যাহার হলো। এখন অন্য আইনি প্রক্রিয়া শেষে তারা দ্রুত দেশে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বর থেকে ২০২০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন সময় কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের ২৬ বাংলাদেশি ভারতে যান।

বৈধ পাসপোর্ট ও ভ্রমণ ভিসা থাকলেও ভারতে দ্বিতীয় ধাপের লকডাউন চলার মধ্যে গত ২ মে ওই ২৬ জন বাংলাদেশি দু’টি মিনিবাসে আসামের জোরহাট জেলা থেকে দেশে ফেরার উদ্দেশে রওনা দেন।

পশ্চিমবঙ্গের চেংরাবান্ধা চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ফেরার চেষ্টা ছিল তাদের। ভারতে জেলে ও খামারকর্মী হিসেবে কাজ করা এসব বাংলাদেশিকে পরদিন (৩ মে) সকালে বাহালপুর এলাকা থেকে আটক করে আসামের ধুবড়ি জেলা পুলিশ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ওয়ার্ক পারমিট সহজ করছে আরব আমিরাত

বাংলাদেশিদের জন্য সহজ হচ্ছে আমিরাতের চাকরির বাজার

জুন 14, 2026
ট্রাম্পের ইরান নীতি

ট্রাম্পের ইরান নীতি নিয়ে বারাক ওবামার বিস্ফোরক মন্তব্য

জুন 14, 2026
সৌদি

সৌদিতে থাকতে হলে মানতে হবে নতুন নিয়ম

জুন 14, 2026
Latest News
ওয়ার্ক পারমিট সহজ করছে আরব আমিরাত

বাংলাদেশিদের জন্য সহজ হচ্ছে আমিরাতের চাকরির বাজার

ট্রাম্পের ইরান নীতি

ট্রাম্পের ইরান নীতি নিয়ে বারাক ওবামার বিস্ফোরক মন্তব্য

সৌদি

সৌদিতে থাকতে হলে মানতে হবে নতুন নিয়ম

স্বর্ণের পোশাক

সবচেয়ে দামি স্বর্ণের পোশাক প্রদর্শনীতে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম, দাম কত জানেন

ডোনাল্ড ট্রাম্পের জন্মদিন

আজ ট্রাম্পের জন্মদিন

ডোনাল্ড ট্রাম্প

আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থান ইরানের

পালিয়ে বিয়ে

পালিয়ে বিয়ে করায় মেয়েকে মেরে ফেললেন বাবা-মা

সৌদি

বিদেশিদের বসবাসে বাধ্যতামূলক নিয়ম করল সৌদি

সরিয়ে ফেলা

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

ফের উত্তাল

সরকারবিরোধী বিক্ষোভে ফের উত্তাল ইসরায়েল

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa