ছবি : সংগৃহীত
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : মুক্তি পেয়েছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের আলোচিত দুই সাংবাদিক। মিয়ানমারের কারাগারে ৫০০ দিনের বেশি সময় তারা বন্দি ছিলেন।

সাংবাদিক ওয়া লোন ও কিয়াও সোয়ে ও আজ মঙ্গলবার জেল থেকে মুক্তি পেয়েছেন।

জানা গেছে, মঙ্গলবার সকালে ইয়াঙ্গুনের শহরতলীর একটি কারাগার থেকে তারা মুক্তি পেয়েছেন।

২০১৭ সালের শেষ নাগাদ তাদের আটক করা হয়েছিল। মিয়ানমারের সরকারি গোপনীয়তা ভঙ্গের অভিযোগে তাদের সাজা দেওয়া হয়।

স্থানীয় আদালত গত বছর তাদের ৭ বছরের কারাদণ্ড দেয় । তবে রয়টার্সের দাবি, তাদের দুই সাংবাদিক কোনও অপরাধ করেননি।

২০১৭ সালের ডিসেম্বর মাসে পুলিশ সদস্যদের আমন্ত্রণে রেস্টুরেন্টে যাওয়ার পর নিখোঁজ হন মিয়ানমারে কর্মরত রয়টার্সের দুই সাংবাদিক ওয়া লোন ও কিয়াও সোয়ে ও। পরে মিয়ানমার কর্তৃপক্ষ গোপনীয়তা আইন ভঙ্গের অভিযোগে তাদের গ্রেপ্তার দেখায়। রাখাইনে সেনা অভিযানের সময় রোহিঙ্গাদের ওপর চালানো গণহত্যার ওপর অনুসন্ধান চালাতে গিয়েই মামলার কবলে পড়েন তারা।

সূত্র: রয়টার্স

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.