Advertisement

শেখ মানিক: নরসিংদীর শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নে মাছিমপুর গ্রামের যুব সংঘের উদ্দ্যোগে গ্রাম বাংলায় হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী দাড়িয়াবান্ধা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ জানুয়ারি ) বিকেলে মাছিমপুর পশ্চিমপাড়া গ্রামে বিবাহিত-অবিবাহিত দলের দাড়িয়াবান্ধা খেলায় বিবাহিতেদের হারিয়ে চ্যাম্পিয়ন হয় অবিবাহিতরা। খেলায় অবিবাহিত দল বিবাহিত দলকে ৫-৪ পয়েন্টে পরাজিত করে।

শিবপুর পাইলট মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইকবাল হোসেনের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাছিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক দুইবারের সফল জনপ্রিয় চেয়ারম্যান মো. ফরহাদ আলম ভূঞা।

খেলা উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী একেএম গোলজার হোসেন মিল্টন। খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুরহাটের বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম, ঢাকা ওয়াসার রাজস্ব পরিদর্শক নাজমুল হাসান ও দুবাই প্রবাসী মোবারক ভূইয়া প্রমুখ।

এসময় প্রধান অতিথি ফরহাদ আলম ভূঞা তার বক্তব্যে বলেছেন, তরুণ প্রজন্মদের শুধু পড়া শুনা নয়, খেলা ধূলায় মনযোগী হতে হবে। মাদক আমাদের সমাজ কে গিলে খাচ্ছে, তাই মাদক থেকে দূরে থাকতে হবে। সন্তানরা যেন নেশায় আশক্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে অভিভাবকদেরকো। আর খেলাধুলা সহ কোন সামাজিক অনুষ্ঠানে আমার সহযোগিতা আগেও ছিল ভবিষ্যতেও থাকবে বলে জানান তিনি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.