
মামলার এজাহার সূত্রে জানা যায়, সিংড়া পৌর এলাকার পাটকোল বিল ও পাটকোল বেইলি ব্রিজ এলাকায় অবৈধ বানার বাঁধ দিয়ে মাছ শিকার করছিলেন বিএনপির নেতাকর্মীরা। এমন অভিযোগে ৩১ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন।
মামলায় পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন ছাড়া বিএনপি কর্মী রানা, মতিন, করিম, জাফর, রাজিব, ফারুক ও দুলালকে আসামি করা হয়েছে।
এ বিষয়ে সিংড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন বলেন, বেশ কিছুদিন ধরে অবৈধভাবে মাছ শিকার করছিল কিছু মানুষ। পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনা করে আটজনের নামে মামলা করা হয়েছে।
সিংড়া থানার ওসি আবুল কালাম বলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা বাদী হয়ে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে আটজনের নামে মামলা করেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা বলেন, অবৈধভাবে বানার বাঁধ দিয়ে মাছ শিকারের অভিযোগে আটজনের নামে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে। অবৈধ বানার বাঁধ ও সৌঁতিজাল অপসারণ অভিযান অব্যাহত থাকবে।
ছাত্রলীগ আখ্যা দিয়ে স্বর্ণ ছিনতাই, আসামি যুবদলের ৪ নেতাকর্মী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



