ফাইল ছবি
Advertisement
জুমবাংলা ডেস্ক : খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার তিনটহরী ইউনিয়নের বড়বিল এলাকা থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে মোঃ কামাল পাশা (৪০) নামের এক অবৈধ বালু উত্তোলনকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আসমা তিনটহরী ইউনিয়নের বড়বিল এলাকা থেকে অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থলে যান। পরে বালু উত্তোলনকারী মোঃ কামাল পাশা’কে ৫০হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আসমা বলেন, তিনটহরীতে অবৈধ বালু উত্তোলনকারী মোঃ কামাল পাশা’কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারার অপরাধে ১৫ধারায় শাস্তি প্রদান করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.