জুমবাংলা ডেস্ক : ছেলের সঙ্গে অভিমান করে লঞ্চ থেকে মেঘনা নদীতে ঝাঁপ দিলেন মা। আর ডুবতে থাকা মাকে বাঁচাতে ঝাঁপ দেন ছেলে নাঈম হোসেনও (২১)। স্থানীয় এক ট্রলার চালক মাকে উদ্ধার করলেও নিখোঁজ রয়েছেন ছেলে। আজ সোমবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া লঞ্চঘাটের বিপরীতে চর কিশোরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটেছে। নিখোঁজ নাঈম শরীয়তপুরের সখীপুর থানার আক্তার হোসেনের ছেলে।

অভিমান করে চলন্ত লঞ্চ থেকে ঝাঁপ দিলেন মা, বাঁচাতে গিয়ে নিখোঁজ ছেলে

পাগলা কোস্টগার্ড ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন , নাঈম হোসেন তার মা জামিরুন বেগম (৪০) ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বাইজিদ জুনাইদ-১ লঞ্চ করে শরীয়তপুর ধুলারচর থেকে ঢাকা সদরঘাটের দিকে যাচ্ছিলেন। বেলা ১২টার দিকে লঞ্চটি মুন্সীগঞ্জের গজারিয়া লঞ্চঘাটের বিপরীতে চর কিশোরগঞ্জ এলাকায় আসে। এ সময় চলন্ত লঞ্চ থেকে জামিরুন বেগম নদীতে লাফিয়ে পড়েন। মাকে বাঁচাতে নাঈমও লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দেন। এরপর পানিতে ডুবে যায় নাঈম।

এ ঘটনার কিছুক্ষণ পরই স্থানীয় একটি ট্রলারের লোকজন জামিরুন বেগমকে উদ্ধার করে ওই লঞ্চেই তুলে দেন। পাগলা কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিখোঁজ যুবককে উদ্ধারে পাগলা কোস্টগার্ড ও পুলিশের দুটি উদ্ধারকারীদল এবং একটি ডুবুরিদল কাজ করছে।

শাকিব-বুলবুলি সঙ্গে অভিনয় নিয়ে যা বললেন অপু বিশ্বাস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.