Advertisement
জুমবাংলা ডেস্ক : ভোলার চরফ্যাশনে ঝাড়-ফুঁক দিয়ে তন্ত্রমন্ত্র সাধনার মাধ্যমে অমূল্য গুপ্তধন পাওয়ার উপায় জানাবেন। এমন আশ্বাসে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে শেখ ফরিদ নামের কথিত এক তন্ত্রসাধক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার পৌরসভা সদরের একটি বাসায় ঝাড়-ফুঁক এবং অমূল্য গুপ্তধন দেবে এমন আশ্বাস দিয়ে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন।

চরফ্যাশন থানা পুলিশ স্থানীয়দের কবল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। আটককৃত শেখ ফরিদ উদ্দিন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত সেকান্দর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, ওই প্রতারক তন্ত্রসাধক শেখ ফরিদ উদ্দিন চরফ্যাশন উপজেলার বিভিন্ন গ্রামের সহজ-সরল মানুষকে জিন-ভূতের আসর, অমূল্য রত্ন ও গুপ্তধন পাইয়ে দেয়া এবং অবাধ্যকে বাধ্য করে দেয়ার মিথ্যা আশ্বাস দিয়ে টাকা হাতিয়ে নেন। ভুয়া তদবির দিয়ে পরে টাকা-পয়সা হাতিয়ে নিয়ে গা-ঢাকা দেন তিনি।

প্রতারণার শিকার হওয়া পরিবারের সদস্যরা ওতপেতে ছিলেন ওই প্রতারক ফরিদকে আটক করার জন্য। শনিবার পৌর সদরের একটি বাসায় এমনই প্রতারণা করে টাকা-পয়সা হাতিয়ে নিচ্ছেন- এমন খবরে স্থানীয়রা তাকে আটক করে থানায় সোপর্দ করেন।

চরফ্যাশন থানার ওসি মো. মনির হোসেন মিয়া জানান, স্থানীয়রা তন্ত্রসাধককে আটক করে থানায় খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে। আটককৃত তন্ত্রসাধক শেখ ফরিদকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.