
চীনের ভূখন্ড থেকেই তাদেরকে ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে। হস্তান্তরের এক ঘণ্টা পর তারা কিবিতু সীমান্ত থেকে ভারতের অরুণাচলে প্রবেশ করেন।
এর আগে শুক্রবার ভারতে কেন্দ্রীয় সংখ্যালঘু দফতরের প্রতিমন্ত্রী কিরেন রিজিজু একটি টুইট বার্তায় বলেন, ‘চীনা সেনারা জানিয়েছে, তারা ঐ পাঁচজনকে ফিরিয়ে দেবে। ভারতীয় সেনাকে এই খবর জানানো হয়েছে। আগামীকাল ১২ সেপ্টেম্বর যে কোনও সময় এই হস্তান্তর হতে পারে।’
উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর অরুণাচলের আপার সুবানসিরি জেলা থেকে মোট সাত জন যুবককে চীনা সেনা তুলে নিয়ে গিয়েছিল বলে অভিযোগ ওঠে। এর মধ্যে দুই জন পালিয়ে আসেন। অবশেষে গত ৮ সেপ্টেম্বর ঐ পাঁচজন যে তাদের কাছেই আছে তা স্বীকার করে নেয় চীন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



