Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ অর্থ আত্মসাতের অভিযোগে কৃষি ব্যাংক কর্মকর্তা গ্রেফতার
ঢাকা বিভাগীয় সংবাদ

অর্থ আত্মসাতের অভিযোগে কৃষি ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

By Shamim RezaNovember 26, 20193 Mins Read

অর্থ আত্মসাতের অভিযোগে কৃষি ব্যাংক কর্মকর্তা গ্রেফতার
কোটি টাকা আত্মসাতের অভিযোগে কৃষি ব্যাংক কর্মকর্তা গ্রেফতার।
Advertisement
জুমবাংলা ডেস্ক : জামালপুরের মেলান্দহ উপজেলায় কৃষি ব্যাংক শাখায় গ্রাহকের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে কোটি টাকা আত্মসাৎ হওয়ার ঘটনায় মাসুদুর রহমান (৩৫) নামে এক ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি জানাজানি হলে গতকাল সোমবার ব্যাংকে ভিড় করেন গ্রাহকরা। ক্ষতিগ্রস্ত গ্রাহকরা লাখ লাখ টাকা খুইয়ে দিশেহারা হয়ে পড়েছেন।

ক্ষতিগ্রস্ত গ্রাহক ও ব্যাংকের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, কৃষি ব্যাংক মেলান্দহ শাখায় মাসুদুর রহমান এ বছরের মার্চ মাসের তিন তারিখে শাখার দ্বিতীয় কর্মকর্তা হিসেবে যোগদান করেন। চাকরির সুবাদে স্থানীয় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের আস্থাভাজনে পরিণত হন তিনি। বিশ্বস্ততার সুযোগ নিয়ে চতুর ব্যাংক কর্মকর্তা মাসুদুর রহমান অনেক গ্রাহকের সিসি, সঞ্চয়ী, চলতিসহ বিভিন্ন হিসাব থেকে কোটি টাকা আত্মসাৎ করেছেন।
মেলান্দহ কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক শফিকুল ইসলাম অভিযোগ করে জানান, গ্রাহক শফিকুল ইসলাম, রবিউল, আব্দুর রহমান, আকবর হোসেন, রফিকুল ইসলাম, ইমরান শেখ, নূর ইসলাম, মোখলেছুর রহমান, আবু হাসনাত, আজিজুল হক ও উমর আলীর অ্যাকাউন্ট থেকে প্রায় ৭৫ লাখ টাকা ব্যাংক কর্মকর্তা মাসুদুর রহমান তার আত্মীয় সফিউল আলম, সাদ্দাম হাওলাদার, সেলফী জুয়েল গার্মেন্টস ও আশিকুর রহমানের অ্যাকাউন্টে ডাচ বাংলা ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক শাখায় পাঠান।

মেসার্স ইমরান ট্রেডার্স এর সত্ত্বাধিকারী ব্যবসায়ী হাজী মো. মোজাম্মেল হক কায়দা জানান, আমি ২০ লাখ টাকা এই ব্যাংকে রেখেছি। আমার অ্যাকাউন্ট নাম্বার হলো ৪৪৮। আমি খবর পেলাম এই ব্যাংকে অনেক গ্রাহকের টাকা অ্যাকাউন্টে নেই। এসে দেখি আমার অ্যাকাউন্টে থাকাও ১৬ লাখ টাকা উধাও। ব্যাংকের শাখা ব্যবস্থাপক জানালেন টাকা পাব।

সংবাদপত্র ব্যবসায়ী মো. শামীম জানান, আমরা মেলান্দহ বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী। আমরা ব্যাংকের প্রতি বিশ্বাস রেখে ব্যবসা করি। হঠাৎ করে শুনি অনলাইনে আমার টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেছে। এখন আর আমাদের ব্যাংকের প্রতি আস্থা নেই।

অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ আব্দুস ছাত্তার জানান, মেলান্দহে বাজার করতে এসে শুনি কৃষি ব্যাংকে টাকা নিয়ে ঝামেলা। পরে আমি ব্যাংকে এসে দেখি আমার একাউন্টে থাকা চার লাখ ৫০ হাজার টাকা নেই। আমার সঞ্চয়ী হিসাবে মাত্র ৩৪০ টাকা আছে। বাকি টাকা কোথায় গেছে আমি নিজেও জানি না।

রুকনুজ্জামান বলেন , গতরাত আটটার দিকে আমাকে শাখা ব্যবস্থাপক শফিকুল ইসলাম ও কর্মকর্তা মাসুদুর রহমান মোবাইলে ডেকে নিয়ে আসে। সঙ্গে চেক আনতে বলে। আমার কাছ থেকে ১৮ লাখ টাকার চেক নেয়। আজকে টাকা দেওয়ার কথা ছিল। এখন পর্যন্ত আমার টাকা ফেরত দেয়নি।

শাখা ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান, আমি গতকাল একজন গ্রাহকের অভিযোগের প্রেক্ষিতে আমি অ্যাকাউন্ট খোঁজ নিয়ে সত্যতার প্রমাণ পাই। আমার শাখার কর্মকর্তা মাসুদুর রহমান তার আত্মীয়ের কয়েকটি শাখায় টাকাগুলো পাঠান। তার সঙ্গে কথা বললে তিনি সব স্বীকার করেন। তার সঙ্গে অন্য কোনও কর্মকর্তা জড়িত নেই। নিজের মুনাফার লোভে এমন কাজ করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা আমরা গ্রহণ করছি। ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্দেশনা অনু্যায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। ভুক্তভোগী সবাইকে ব্যাংক ক্ষতিপূরণ দিয়ে দিবে।

ময়মনসিংহ বিভাগীয় জেনারেল ম্যানেজার মো. দিদারুল ইসলাম মজুমদার বলেন, আমি খবর পেয়ে এখানে এসেছি। এসে দেখি আসামিকে রুমে আটকে রেখেছে। তাকে আমিসহ কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেছি। তিনি ৭৫ লাখ টাকা অন্যত্র সরিয়ে নিয়েছেন। আমি প্রাথমিকভাবে রিপোর্ট পাঠাব। বাকি সব তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে। সবার টাকা পরিশোধ করা হবে। কারও টাকার কোনও সমস্যা হবে না।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম খান সাংবাদিকদের বলেন, কৃষি ব্যাংক মেলান্দহ শাখায় টাকা আত্মসাতের ঘটনায় শাখা ব্যবস্থাপক শফিকুল ইসলামের অভিযোগে ব্যাংক কর্মকর্তা মাসুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্র : আরটিভি অনলাইন

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026

Latest News

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa