Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home অর্ধশতাধিক প্রতিষ্ঠানের ১২০০ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদ্ঘাটন
জাতীয়

অর্ধশতাধিক প্রতিষ্ঠানের ১২০০ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদ্ঘাটন

By Shamim RezaOctober 1, 20204 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : নতুন ভ্যাট আইন বাস্তবায়ন শুরুর মধ্যেই করোনার বিস্তারে অর্থনৈতিক কার্যক্রম গতি হারায়। ফলে এই সময়টিতে ফাঁকি রোধে বড় ধরনের কোনো অভিযানে নামেনি রাজস্ব বিভাগ। তবে অর্থনৈতিক কার্যক্রম ধীরে ধীরে চালু হওয়ার পর ফাঁকি রোধে নতুন অর্থবছর থেকে মাঠ পর্যায়ের অফিসের বাইরে গোয়েন্দা কার্যক্রম জোরদার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকির হদিস মিলছে। গত জুলাই ও আগস্ট মাসে ভ্যাট গোয়েন্দা বিভাগ রাজধানী ছাড়াও চট্টগ্রামের বাণিজ্য অধ্যুষিত এলাকায় অভিযান চালিয়ে ৫১টি প্রতিষ্ঠানের ১ হাজার ৩২ কোটি টাকার ফাঁকি উদঘাটন হয়েছে।

এ তালিকায় রয়েছে ব্যাংক, বীমাসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান। বেসরকারি প্রতিষ্ঠানের বাইরে কিছু সরকারি ব্যাংকেরও ফাঁকি ধরা পড়েছে। অন্যদিকে শুল্ক গোয়েন্দার অভিযানেও আরো অন্তত বেশকিছু আমদানি চালানে মিথ্যা ঘোষণায় প্রায় ১৫০ কোটি টাকার ফাঁকি বের হয়েছে। এছাড়া গোয়েন্দা অভিযানে বন্ড সুবিধার অপব্যবহার করে শুল্কমুক্ত সুবিধায় আমদানিপণ্য খোলাবাজারে বিক্রির তথ্যও বের হয়েছে। এসব অভিযানের কারণে ক্ষেপেছে ফাঁকিবাজদের একটি অংশ ও তাদের সহযোগীরা।

সূত্র জানায়, রাজধানীর কমলাপুর আইসিডিতে বেশ কয়েকটি শুল্ক ফাঁকির ঘটনা ধরা পড়ে শুল্ক গোয়েন্দা বিভাগের অভিযানে। এতে একশ্রেণির অসাধু আমদানিকারকের পাশাপাশি ভীতি ছড়িয়ে পড়ে তাদের সহযোগী সিঅ্যান্ডএফ এজেন্টদের মধ্যে। এ পরিস্থিতিতে বেসামাল সিঅ্যান্ডএফ এজেন্টরা আইসিডিতে হঠাত্ করেই ধর্মঘট ডেকেছে। এর মাধ্যমে রাজস্ব বিভাগকে চাপে রেখে দাবি আদায়ের কৌশল তাদের। অবশ্য চার দিন পর গত বুধবার দুই সপ্তাহের জন্য ধর্মঘট স্থগিত করেছে সিঅ্যান্ডএফ এজেন্টরা।

ভ্যাট গোয়েন্দা অফিস সূত্র জানিয়েছে, গত দুই মাস ৩৯টি প্রতিষ্ঠানে বিশেষায়িত নিরীক্ষা কার্যক্রম চালালে ৫৯০ কোটি টাকার ফাঁকি ধরা পড়েছে। আরো ৩৮৮ কোটি টাকা সুদসহ ৯৭৮ কোটি টাকা ফাঁকি হয়েছে বলে দাবি গোয়েন্দা বিভাগের। ফাঁকির এ তালিকায় রয়েছে খ্যাতনামা বহুজাতিক প্রতিষ্ঠানও। এর মধ্যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ২৪ কোটি ১৮ লাখ টাকা (সুদসহ), জনতা ব্যাংক প্রায় ৫০ কোটি, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ড্যানিশ কনডেন্সড মিল্ক ৩ কোটি ২৮ লাখ, ফিনিক্স ইনসিওরেন্স ৩ কোটি ১৩ লাখ, গাজীপুরের জয়দেবপুরের ডক্টর টি ফার্মাসিউটিক্যালস ৫ কোটি ৯৫ লাখ, শ্রীপুরের নাসির গ্লাস ১৯ কোটি, ইউএই বাংলাদেশ ইনভেস্টমেন্ট কোম্পানি ৩৯ লাখ, গুলশানের হোটেল আমারি ঢাকা ২১ কোটি, লংকাবাংলা ফাইন্যান্স ২১ কোটি, নাভানা সিএনজি ৫০ লাখ, উত্তরার ডিপিএসএসটিএস স্কুল ২৩ কোটি, মহাখালীর হাভাস মিডিয়া ১ কোটি ৮ লাখ, মেঘনা ব্যাংক ৬৫ লাখ, হাবিব ব্যাংক ৪৫ লাখ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ১২৬ কোটি, অ্যাকটিভেটেড মিডিয়া সল্যুশন ৫০ হাজার, ওয়ান ব্যাংক ২ কোটি ৬১ লাখ, আলফা ইসলামী লাইফ ইনসিওরেন্স ১ কোটি ৬২ লাখ, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট ২৬ কোটি ৩৭ লাখ, ডায়মন্ড লাইফ ইনসিওরেন্স ৭ কোটি ১৫ লাখ, এনআরবি গ্লোবাল ইনসিওরেন্স ১৩ লাখ, ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স ১ কোটি ১৬ লাখ, সাউথ এশয়া ইনসিওরেন্স সাড়ে ৪ কোটি, বেসিক ব্যাংক ১০০ কোটি, চার্টার্ড লাইফ ইনসিওরেন্স ২৬ লাখ, ন্যাশনাল লাইফ ইনসিওরেন্স ২ কোটি ২৭ লাখ, বাংলাদেশ রেইস ম্যানেজমেন্ট কোম্পানি ১ কোটি ৬৩ লাখ, আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট ১ লাখ ৬৯ হাজার, তানভীর পলিমার ৬৩ লাখ, মুন্নু সিরামিক ৩ কোটি ৪৩ লাখ, ইউনিভার্সেল রিফাইনারি ২০ লাখ, পিএইচপি শিপ ব্রেকিং ২ কোটি ২২ লাখ, গ্র্যান্ড ট্রেডিং এন্টারপ্রাইজ ২৫ লাখ, নারায়ণগঞ্জের বেঙ্গল মাইন্স ডেভেলপমেন্ট ৪৩ লাখ ২৯ হাজার, চট্টগ্রামের এলাহি নূর চা-বাগান ১ কোটি ১ লাখ, এলিট পেইন্ট ৮৮ লাখ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ৪৬২ কোটি, প্রগতি ইন্ডাস্ট্রিজ ১ কোটি ৬৩ লাখ টাকা। সবমিলিয়ে সুদসহ ৩৯টি প্রতিষ্ঠানের কাছে ৯৭৮ কোটি টাকা ফাঁকির পরিমাণ দাঁড়িয়েছে। এর মধ্যে কয়েকটি প্রতিষ্ঠান ফাঁকি স্বীকার করে প্রায় ১৩ কোটি টাকার ভ্যাট পরিশোধও করেছে। এছাড়া আরো তাত্ক্ষণিক অভিযান চালিয়ে নথিপত্র জব্দ করে ১২টি প্রতিষ্ঠানের প্রায় ৫৪ কোটি টাকার ফাঁকি বের হয়েছে।

অন্যদিকে শুল্ক গোয়েন্দা বিভাগের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিভিন্ন শুল্ক স্টেশনে অভিযান চালিয়ে মিথ্যা ঘোষণায় আমদানিকৃত পণ্য থেকে গত তিন মাসে ১৫০ কোটি টাকার বেশি ফাঁকি উদ্ঘাটন করেছে। এখন ফাঁকিপ্রবণ শুল্ক স্টেশনগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। সম্প্রতি ঢাকার কমলাপুর আইসিডি শুল্ক স্টেশনে বেশকিছু মিথ্যা ঘোষণার পণ্য ধরা পড়েছে। এরপর শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ কর্তৃক হয়রানির অভিযোগ তুলে ধর্মঘটে নামে আইসিডির সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন। চার দিন ধর্মঘট শেষে বুধবার তা ১৫ দিনের জন্য স্থগিত করা হয়।

সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বলেন, পণ্য খালাস পর্যায়ে অহেতুক লক করে সাত থেকে আট দিন আটকে রাখার কারণে ক্ষতির মুখে পড়েন উদ্যোক্তারা। অথচ পরীক্ষা করে তেমন কিছুই পায় না। তিনি বলেন, ১৫ দিনের মধ্যে তাদের দাবি মানা না হলে কঠোর আন্দোলনে নামবেন তারা।

অবশ্য শুল্ক গোয়েন্দা বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, তারা গত এক মাসে আইসিডিতে প্রায় ৭৫টি আমদানি চালান খালাস স্থগিত করেন। এর মধ্যে ৫০ শতাংশ পরীক্ষা করে ৮০ থেকে ৯০ শতাংশ মিথ্যা ঘোষণা পাওয়া গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, আমদানিকারকদের একটি অংশ দীর্ঘদিন ধরেই চট্টগ্রাম পণ্য খালাস না করে আইসিডির মাধ্যমে খালাস করে আসছে। অভিযোগ রয়েছে, একশ্রেণির কর্মকর্তা কর্মচারীর যোগসাজশে রাজস্ব ফাঁকি দিতেই এই স্টেশনটিকে বেছে নেওয়া হয়। পরিসংখ্যান বিশ্লেষণে এই শুল্ক স্টেশন দিয়ে গত বছরের শুরুর কয়েক মাসে পণ্য খালাস বেশি হওয়ার প্রমাণও পাওয়া যায়। সূত্র : ইত্তেফাক

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
একুশে পদক

একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

February 6, 2026
ভোট কেন্দ্র

এনআইডি নাম্বার দিয়ে যেভাবে জানবেন আপনার ভোট কেন্দ্রের নাম

February 6, 2026
অমর একুশে বইমেলা

অমর একুশে বইমেলা শুরুর তারিখ নিয়ে ক্ষুব্ধ প্রকাশকরা

February 6, 2026
Latest News
একুশে পদক

একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

ভোট কেন্দ্র

এনআইডি নাম্বার দিয়ে যেভাবে জানবেন আপনার ভোট কেন্দ্রের নাম

অমর একুশে বইমেলা

অমর একুশে বইমেলা শুরুর তারিখ নিয়ে ক্ষুব্ধ প্রকাশকরা

কমিশনার

নতুন সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার

শীত নিয়ে নতুন বার্তা

শীত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

সুযোগ

‘স্বাধীন বাংলাদেশের বাস্তবতায় জামায়াতে ইসলামীকে সমর্থনের সুযোগ নেই’

বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আগামীকাল ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নীতি

‘ভালো নেতা ও নীতি চাই, অন্যথায় মুক্তি সম্ভব নয়’

শ্রমিকদের সাধারণ ছুটি

১০ ফেব্রুয়ারি শ্রমিকদের সাধারণ ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত

ফেরত

নোয়াখালীতে ১৬ লাখ টাকার সোনা ফেরত দিয়ে রিকশাচালকের সততার দৃষ্টান্ত

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.