
বাসে থাকা প্রত্যক্ষদর্শী খালেদ সাইফুল্লাহ রোমিও বলেন, ব্যক্তিগত সমস্যা থাকতেই পারে। কিন্ত সেজন্য কাউকে রাতের বেলা নির্জন হাইওয়েতে জোর করে বাস থেকে নামিয়ে দেয়া যায় না, রাতের বেলা যেকোনো কিছু ঘটে যেতে পারত।
পরে বাসটি পুঠিয়া পৌঁছানোর পর যাত্রীরা সুপারভাইজারকে আটক করে পুলিশে খবর দেন। পুঠিয়ার থানার ওসি বলেন, ব্যাপারটা আলোচনার মাধ্যমে মীমাংসা করা হয়েছে। সুপারভাইজারের সাথে ঐ দম্পতির কিছু ব্যক্তিগত কোন্দল ছিল। তবে এ ঘটনায় ঐ দম্পতি কোনো অভিযোগ দায়ের করেননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



