Advertisement
জুমবাংলা ডেস্ক : বাংলাদেশের অন্যতম প্রধান বিরোধী দল বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে শনিবার দিবাগত গভীর রাতে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তার প্রেস উইং থেকে জানানো হয়েছে।

রাত দুইটা পঞ্চাশ মিনিটে গণমাধ্যমে পাঠানো বার্তায় জানানো হয় যে, চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য বেগম খালেদা জিয়া রাত দুইটা ত্রিশ মিনিটে বাসা থেকে রওনা হন। পরে রাত তিনটা নাগাদ তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।

অনেক দিন ধরেই চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তার নিজস্ব মেডিকেল বোর্ডের সদস্যরা গুলশানের বাসায় গিয়ে তার স্বাস্থ্য পরিস্থিতি পর্যালোচনা করেন।

এরপর রাতেই তাকে হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত হয় বলে দলীয় সূত্র জানিয়েছে।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই লিভার ও হার্টের সমস্যা, আথ্রাইটিস, ফুসফুস, ডায়াবেটিস এবং চোখের সমস্যাসহ নানা ধরনের অসুস্থতার চিকিৎসা নিচ্ছেন। তার দল বিএনপি বিদেশে তার উন্নত চিকিৎসার সুযোগ দেয়ার দাবি করে আসছে দীর্ঘদিন ধরে এবং এ জন্য নানা কর্মসূচিও পালন করেছে ।

সরকারের কাছে খালেদা জিয়ার পরিবার থেকেও কয়েক দফা আবেদন করা হয়েছে। তবে সরকার তাতে সাড়া দেয়নি।

চলতি মাসের শুরুতেও মিসেস জিয়ার স্থায়ী মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার অনুমতি চেয়ে আবারো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছিলো তার পরিবার।

প্রসঙ্গত, খালেদা জিয়া ২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজা মাথায় নিয়ে কারাবন্দী হয়েছিলেন।

পরবর্তীতে সেই সাজা বাড়িয়ে দশ বছর করে হাইকোর্ট। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলাতেও তাকে কারাদণ্ড দেয়া হয়।

এর দুই বছর পর ২০২০ সালের মার্চ মাসে তাকে বিদেশে না যাওয়া এবং নিজ বাসায় থেকে চিকিৎসা নেয়া- এই দুই শর্তে কারাগার থেকে নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয়া হয়।

পরবর্তীতে কয়েক দফায় সেই মুক্তির মেয়াদ বাড়িয়েছে সরকার।

রাজধানীতে এক ভিক্ষুকের হাতে খু-ন আরেক ভিক্ষুক!

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.