
তবে শিক্ষা কর্মকর্তারা বলছেন, শ্রেণীকক্ষে দেশটিতে স্বীকৃত দেড় মিটার সামাজিক দূরত্ব বজায় রাখতে সক্ষম হবেন না তারা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্কুল খুললেও বাচ্চাদের দুপুরের খাবারের বিরতি, সাধারণ পানির ঝর্ণা ব্যবহার, জমায়েত বা শরীরচর্চা, অর্কেস্ট্রা বা সাতার কাটার মতো অতিরিক্ত শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
এছাড়া দেশটির বাচ্চাদের বাবা-মাকে বলা হয়েছে তারা যাতে নিজেদের গাড়ি বা পায়ে হেঁটে সন্তানদের স্কুলে পৌঁছে দেন যাতে করে গণ-পরিবহন এড়িয়ে চলা সম্ভব হয়। সিডনিতে প্রতিদিন অন্তত এক লাখ ১০ হাজার শিক্ষার্থী গণ-পরিবহন ব্যবহার করে।
দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৭ হাজার ১১৮ জন। মারা গেছে ১০২ জন। তবে ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬ হাজার ৫৩১ জন। বিবিসি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



