
আজ শুক্রবার থেকে সেই আইন চালু হওয়ার কথা। সেই আইনে গাড়ি চালকদের সর্বনিম্ন জরিমানা পাঁচ ডি-মেরিট পয়েন্ট যোগ হতে পারে। অবশ্য পরিস্থিতি বিবেচনা করে ডি-মেরিট দ্বিগুণও হতে পারে। আর সর্বোচ্চ ১১ হাজার ডলার পর্যন্ত জরিমানা করার আইন রয়েছে। এমনকি তাৎক্ষণিকভাবে লাইসেন্স বাতিলও করা হতে পারে।
দাবানলের জেরে বহু ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনায় সিগারেটের ব্যাপারে কঠোর হলো অস্ট্রেলিয়া সরকার। নিউ সাউথ ওয়েলসে কেউ রাস্তা বা রাস্তার পাশে সিগারেটের টুকরো ফেললে ৬৬০ ডলার জরিমানা গুনতে হবে। জরিমানা দ্বিগুণও হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



