Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ এমপি মমতাজের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
ঢাকা বিভাগীয় সংবাদ

এমপি মমতাজের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

By Saiful Islamসেপ্টেম্বর 28, 2022Updated:সেপ্টেম্বর 28, 20222 Mins Read

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী গোলাম মহিউদ্দিনের পক্ষে ভোটারদের কাছে ভোট চেয়েছেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য (জাতীয় সংসদের আইনপ্রণেতা) মমতাজ বেগম। ভোট চাওয়ার মাধ্যমে তিনি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ উঠেছে।

Advertisement

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট গোলাম মহিউদ্দীনের গ্রামের বাড়িতে জাতিসংঘের ঘোষণা অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে গোলাম মহিউদ্দীনের আনারস প্রতীকের জন্য হরিরামপুর উপজেলার সকল চেয়ারম্যান ও ইউপি সদস্যদের কাছে ভোট চাইতে দেখা যায় এমপি মমতাজকে।

একইসাথে আগামীকাল বুধবার জেলার সিংগাইর উপজেলায় অনুষ্ঠিতব্য আলোচনা সভাতেও গোলাম মহিউদ্দীনের পক্ষে ভোট চাইবেন বলেও অঙ্গীকার করেন তিনি।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের আচরণ বিধিমালার ২২ নম্বর ধারায় বলা হয়েছে, সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নির্বাচনপূর্ব সময়ে নির্বাচনী এলাকায় প্রচারণায় বা নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে পারেন না। অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সংসদ সদস্যদের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য।

বিধিমালায় আরও বলা হয়েছে, নির্বাচন পূর্ব সময়ে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষে অন্য কোন ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান নির্বাচনী কাজে সরকারি প্রচারযন্ত্র, সরকারি যানবাহন, অন্য কোন সরকারি সুযোগ সুবিধা ভোগ এবং সরকারি কর্মকর্তা বা কর্মচারীদের ব্যবহার করতে পারবে না। এই বিধিমালা লঙ্ঘন শাস্তিযোগ্য অপরাধ।

এ সময় হরিরামপুর উপজলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুের রহমান, ঘিওর উপজলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান ও শিবালয় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু সহ হরিরামপুর উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে সংসদ সদস্য মমতাজ বেগমের মুঠোফোনে বার বার কল দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।

মানিকগঞ্জ জেলা নির্বাচন অফিসার শেখ মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, এই বিষয়টি আমরা জানি না। কেউ অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে। নির্বাচনী আইন অনুযায়ী কোনো এমপি নিজ এলাকায় প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালাতে পারেন না।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Atok

ধারের টাকা ফেরত না দিতেই মা-মেয়েকে কুপিয়ে হত্যা

জুন 15, 2026
Former bsl

ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

জুন 15, 2026
মাদারীপুর

শাশুড়িকে গ্রেপ্তারের পর জামাইকে খুঁজছে পুলিশ, ঘটনা কী

জুন 15, 2026
Latest News
Atok

ধারের টাকা ফেরত না দিতেই মা-মেয়েকে কুপিয়ে হত্যা

Former bsl

ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

মাদারীপুর

শাশুড়িকে গ্রেপ্তারের পর জামাইকে খুঁজছে পুলিশ, ঘটনা কী

প্রধান আসামি গ্রেপ্তার

মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

আওয়ামী লীগ নেতা রবিন

নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন আটক

রোগীর স্বজন

কিশোরগঞ্জে রোগীর স্বজনকে হাসপাতালে আটকে মারধরের অভিযোগ

পুলিশ কর্মকর্তা

হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

Jamayat

‘প্রয়োজনে আওয়ামী লীগ করবো, তাও জামায়াত আর করবো না’

মা-মেয়ে

আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

মসজিদে নামাজরত

খুলনায় মসজিদে নামাজরত ২ মুসল্লিকে গুলি, অবস্থা আশঙ্কাজনক

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa