Advertisement
জুমবাংলা ডেস্ক : পটুয়াখালীর বাউফলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভেঙে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হওয়ায় ৬ জনকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৩১ মার্চ) উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ স ম ফিরোজ এমপি স্বাক্ষরিত পৃথক চিঠিতে তাদেরকে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃতরা হলেন- কনকদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান হিরন, কেশবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবুল বাশার খান, একই ইউনিয়নের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক এনামুল হক অপু, ধুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান রব, চন্দ্রদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক আলকাচ ও আদাবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সিকদার।

বুধবার (৩১ মার্চ) রাতে বহিষ্কৃতদের কাছে চিঠি পৌঁছে দেয়া হয়েছে।

বহিষ্কারাদেশের অনুলিপি কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদক ও পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউপি নির্বাচনের প্রথম ধাপে বাউফল উপজেলার নয়টি ইউনিয়নে নৌকা মার্কার প্রার্থীর বিপক্ষে ৬ জন আওয়ামী লীগের নেতা বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংগঠন বিরোধী ও দলীও শৃঙ্খলা ভঙ্গের অপরাধে তাদেরকে সাময়িকভাবে দল থেকে বহিষ্কার করা হয়।

এদিকে, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চন্দ্রদ্বীপ ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন এনামুল হক আলকাচ। ওই নির্বাচনেও বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছিল। কিন্তু চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তাকে দলে ফিরিয়ে আনা হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.