Advertisement

জুমবাংলা ডেস্ক : সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ওই ফাঁড়ির ইনচার্জ বরখাস্তকৃত এসআই আকবর হোসেন ভূঁইয়াকে পালাতে যারা সহযোগিতা করেছে তাদেরকে রায়হান হত্যাকাণ্ডের মামলায় অন্তভূক্ত করা হবে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের নবনিযুক্ত কমিশনার মো. নিশারুল আরিফ।

তিনি রায়হান হত্যাকাণ্ডে পুলিশ সদস্য জড়িত থাকায় খুবই লজ্জিত ও মর্মাহত। তিনি বলেন, যাঁরা এমন অপ্রত্যাশিত কর্মকাণ্ড ঘটিয়েছে। তাদের আইনের আওতায় আনা হবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় সিলেটে পা রেখে পুলিশি নির্যাতনে নিহত হওয়া রায়হানের বাড়িতে রাত পৌণে নয়টায় সান্ত্বনা জানাতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

নবাগত পুলিশ কমিশনার আরও বলেন, আকবরকে গ্রেফতার করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিটি সংস্থা কাজ করছে। আশাকরি আমরা অপরাধীদের গ্রেফতার করতে সক্ষম হতে পারবো।

তিনি বলেন, আমি এখনও যোগাদান করি নি৷ মাত্র সিলেটে এলাম। মাজার জিয়ারত শেষে রায়হানের বাড়িতে আসি। আমি রায়হানের মায়ের সঙ্গে কথা বলেছি। তাদের আশ্বস্ত করেছি অপরাধী যে হোক তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

প্রসঙ্গত, গত ১১ অক্টোবর রায়হান উদ্দিন (৩০) নামের এক যুবককে সিলেট মহানগরের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ওই ফাঁড়ির ইনচার্জ আকবর হোসেন ভূঁইয়ার নেতৃত্বে নির্যাতনে মারা যাওয়ার অভিযোগ করেছেন রায়হান পরিবার। এ ঘটনার ৪দিন পর নির্যাতনে নিহত হওয়া রায়হানের বাড়িতে যান এসএমপির তৎকালীন কমিশনার গোলাম কিবরিয়া। এরপর গত ২২ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখা থেকে বদলির প্রজ্ঞাপনের ভিত্তিতে সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়াকে পুলিশের স্পেশাল প্রোটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) ডিআইজি পদে বদলির পর মো. নিশারুল আরিফকে তাঁর স্থলাভিষিক্ত করা হয়।

পুলিশ কর্মকর্তা নিশারুল আরিফ এস‌পি‌বিএন-এর উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। ২০১৯ সালের অক্টোবরে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি থাকাকালীন সময়ে ডিআইজি পদে পদোন্নতি পান তিনি। এরপর ওই বছরের ৯ ডিসেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে নিশারুল আরিফকে এসপিবিএনের উপ-মহাপরিদর্শক হিসেবে পদায়ন করা হয়।

রায়হান হত্যাকাণ্ডে ঘটনায় এ পর্যন্ত ৩ জন গ্রেফতার হলেও মূল অভিযুক্ত বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ বরখাস্তকৃত এসআই আকবর হোসেন ভূঁইয়াকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে গ্রেফতারকৃতদের মধ্যে দুইজন পুলিশ সদস্য ও অপরজন ছিনতাইয়ের খবর প্রদানকারী।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.