আন্তর্জাতিক ডেস্ক : মরক্কোর দক্ষিণাঞ্চলে বুধবার নদীর তীরের বাঁধ ধসে গ্রামের একটি ফুটবল মাঠ আকস্মিকভাবে প্লাবিত হওয়ায় কমপক্ষে সাতজনের প্রাণহানি ঘটেছে। এ সময় সেখানে খেলা চলছিল। স্থানীয় কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র।

Advertisement
স্থানীয় এক বাসিন্দা এএফপি’কে বলেন, এ নদী দিয়ে স্বাভাবিক অবস্থার চেয়ে বেশী উচ্চতা দিয়ে পানি প্রবাহিত হওয়ায় হঠাৎ করে এর বাঁধ ভেঙ্গে মাঠটি প্লাবিত হয়। এ সময় মাঠে অপেশাদার খেলোয়াড়দের খেলা চলছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



