Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক আকামার মেয়াদ শেষ হওয়া কর্মীরা সৌদি থেকে দেশে ফিরবেন যেভাবে
আন্তর্জাতিক প্রবাসী খবর

আকামার মেয়াদ শেষ হওয়া কর্মীরা সৌদি থেকে দেশে ফিরবেন যেভাবে

By iNews DeskDecember 28, 20192 Mins Read

আকামার মেয়াদ শেষ হওয়া কর্মীরা সৌদি থেকে দেশে ফিরবেন যেভাবে

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে শুধুমাত্র কোম্পানিতে কর্মরত যে সকল বাংলাদেশি নাগরিকের আকামার মেয়াদ শেষ হয়েছে, তারা দেশে ফেরার সুযোগ পাচ্ছেন। এসব কর্মীরা কিছু শর্ত মেনে ও প্রয়োজনীয় কাগজ রিয়াদে বাংলাদেশ দূতাবাসে জমা দিয়ে লেবার কোর্ট ও জাওয়াজাতের সহযোগিতায় ভিসা সংগ্রহ করে দেশে যেতে পারবেন।

সম্প্রতি সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস এক জরুরী বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে শর্ত সমূহের বিষয়ে উল্লেখ করা হয়েছে-

১. রিয়াদে অবস্থিত কোম্পানির কর্মীরা রিয়াদ মক্তব আমেল ও যাদের কোম্পানি রিয়াদের বাহিরে তারা সংশ্লিষ্ট অঞ্চলের লেবার কোর্ট বরাবর দূতাবাসের মাধ্যমে আবেদন করবে।

২. আমেল মানযিলি (বাড়ীর গৃহকর্মী) বা সায়ক খাস (নিয়োগকর্তার ব্যক্তিগত চালক) এ কার্যক্রমে আওতাভুক্ত নয়।

৩. কর্মীর আকামা হয় নাই বা আকামার মেয়াদ শেষ হয়ে গিয়েছে (এক মাস বা তার অধিক)।

৪. কর্মীর কর্মস্থল থেকে পলাতক কেস নেই।

৫. দেশে ফিরতে বাধা দেয় এমন কোন মামলা কর্মীর উপর নেই।

৬. কর্মীর কোন বকেয়া বেতন ভাতার দাবী নেই।

৭. কর্মীর নামে কোন গাড়ী নেই, ট্রাফিক জরিমানা থাকলে তা আবেদনের পূর্বেই পরিশোধ করতে হবে।

৮. কর্মীর অধীনে পরিবার (স্ত্রী-সন্তান) থাকলে তাদের আকামা ফি কর্মীকে পরিশোধ করতে হবে।

৯. কর্মী এক্সিট ভিসা পাওয়া মাত্র নিজ খরচে ১৫ দিনের মধ্যে দেশে ফিরতে সক্ষম। ইত্যাদি শর্ত মেনে দেশে ফিরে যেতে পারবেন সৌদিতে অবস্থানরত আকামার মেয়াদহীন প্রবাসী বাংলাদেশিরা।
আকামার মেয়াদ শেষ হওয়া কর্মীরা সৌদি থেকে দেশে ফিরবেন যেভাবে
এছাড়াও বিজ্ঞপ্তিতে দেশে ফেরার জন্য করণীয় সম্পর্কে বলা হয়েছে- ১. বাংলাদেশ দূতাবাস, রিয়াদ/জেদ্দা কন্স্যুলেটের সাথে যোগাযোগ করতে হবে। ২. পাসপোর্টের ফটোকপি (৩ কপি) ইকামার ফটোকপি (৩কপি) দূতাবাসে জমা দিতে হবে। ৩. দূতাবাস বা কন্স্যুলেট প্রয়োজনীয় ডকুমেন্ট প্রস্তুত করে লেবার অফিসে জমা দিতে হবে। ৪. এক্সিট ভিসা অনলাইনে দেখা যাবে, কোন পেপার দেয়া হবে না, যাদের আবশির আছে তারা মেসেজ পাবেন, যাদের আবশির নেই তারা অনলাইনে চেক করে জেনে নিবেন। ৫. যাদের মেয়াদসহ মূল পাসপোর্ট আছে তারা নিজেরা টিকেট সংগ্রহ করে সরাসরি সৌদি ত্যাগ করতে পারবেন। ৬. যাদের মেয়াদসহ/মেয়াদহীন মূল পাসপোর্ট নেই তারা দূতাবাস/কন্স্যুলেট থেকে আউট পাশ নিয়ে নিজে টিকেট সংগ্রহ করে সৌদি ত্যাগ করতে পারবেন।

এছাড়াও বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন-

রিয়াদ: ০১১-৪১৯৫৩০০/০১১-৪৫৫৭১৫৮, Ext-৪০৬,৪০৭,৪০৮,৪০৯,৪১০ (সকাল ৮-৪ টা পর্যন্ত)। মোবাইল: ০৫৫৩১১৬৭০৪/০৫৫৬৪৭৬৫২২/০৫৫৯৩৪৬৩৮৫/০৫৩১০৭৬২৪৩। দাম্মাম: ০৫৬৮৩০১৪১৪/০৫৩৭১২৭১৫৫

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa