Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : শরিকদের ওপর ভর করে ভারতে এবার সরকার গঠন করেছে বিজেপি। সেই সরকারকে ‘দুর্বল’ বলে কটাক্ষ করেছেন রাষ্ট্রীয় জনতা দল বা আরজেডির সভাপতি লালু প্রসাদ যাদব। তিনি দাবি করেছেন, একমাসের মধ্যে পতন হবে কেন্দ্রের মোদি সরকারের।

শুক্রবার (৫ জুলাই) বিহারের রাজধানী পাটনায় রাষ্ট্রীয় জনতা দলের বর্ষপূর্তিতে এক অনুষ্ঠানে লালু প্রসাদ যাদব বলেন,

মোদি সরকার দুর্বল। যে কোনো সময় এর পতন হতে পারে। আগামী অগস্টেই পতন হতে পারে এই সরকারের। তাই লোকসভার অন্তর্বতী নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুত থাকতে হবে।

বিরোধীদের পক্ষ থেকে বারবার বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের ভবিষ্যৎ নিয়ে শঙ্কার কথা বলা হচ্ছে। তবে এমন আশঙ্কার কথা উড়িয়েছে দিয়েছে বিজেপি।

শুক্রবারও তারা লালু প্রসাদ যাদবের দাবি খারিজ করে দিয়েছে। এ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই বলেছেন, লালু প্রসাদ যাদব অলীক স্বপ্ন দেখছেন।

মোদির মন্ত্রিসভার এই সদস্য আরও বলেন, মানুষ মোদিকে ভোট দিয়েছে, যিনি এখন রেকর্ড তৃতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে ও মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দ্বারা পরিচালিত বিহারে এনডিএ বিরোধীদের পরাজিত করতেই থাকবে, যা আরজেডি-র শাসনকালে নিম্নমানের হয়ে গিয়েছিল।

উল্লেখ্য, ভারতে সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স বা এনডিএ ২৯২টি আসন জিতেছে। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট পেয়েছে ২৩৩টি আসন। আগের দুই মেয়াদে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিজেপি এবার এককভাবে ২৪০টি আসন পেয়েছে। সরকার গড়তে ২৭২টি আসন প্রয়োজন। তাই এবার সরকার গঠনের জন্য জোটের শরিকদের ওপর নির্ভর করতে হয়েছে মোদিকে।

এবার মহাশূন্যে পা দিবেন মোদি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.