Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home আগামী পাঁচ বছরে ১০ দশমিক ৫ মিলিয়ন কর্মসংস্থান সৃষ্টি হবে : অর্থমন্ত্রী
জাতীয়

আগামী পাঁচ বছরে ১০ দশমিক ৫ মিলিয়ন কর্মসংস্থান সৃষ্টি হবে : অর্থমন্ত্রী

By Shamim RezaJanuary 30, 20202 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আগামী পাঁচ বছরে দেশের ভেতরে এবং বাহিরে ১০ দশমিক ৫ মিলিয়ন কর্মসংস্থান সৃষ্টি হবে।

তিনি বলেন, সরকার অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নের কাজ শুরু করেছে।

তিনি আরও বলেন, সরকার ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন অভীষ্ট এবং ২০৪১ সালের মধ্যে সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গঠনে কাজ করছে। এরই প্রেক্ষিতে এবার ফোরামে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার বাস্তবায়ন অগ্রগত পর্যালোচনা, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার রূপরেখা, টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে সরকারের পদক্ষেপসমূহ বা বিভিন্ন আর্থসামাজিক অগ্রাধিকার খাতে সরকারের মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা উন্নয়ন সহযোগিদের নিকট তুলে ধরা হয়েছে।

অর্থমন্ত্রী আজ ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ উন্নয়ন ফোরামের (বিডিএফ) সমাপনী অনুষ্ঠানের পর এক সংবাদ সম্মেলন এসব কথা বলেন।
পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব মনোয়ার আহমেদ এবং জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।

অর্থমন্ত্রী দেশের অগ্রগতি সম্পর্কে বলেন, সরকার ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রাক্কলন অনুযায়ি দারিদ্র্যের হার ২০২১ সালে ১৭ দশমিক ২ শতাংশ থেকে কমে ২০২৫ সালে ১২ দশমিক ১ শতাংশ হবে। অতি দারিদ্র্যের হার ৮ দশমিক ৩৭ শতাংশ থেকে ৫ দশমিক ২৮ শতাংশে নেমে আসবে।

তিনি বলেন, মোট বিনিয়োগের পরিমাণ জিডিপি’র তুলনায় ২০২০ সালের ৩২ দশমিক ৮ শতাংশ থেকে বেড়ে ৩৭ দশমিক ২ শতাংশ হবে। এর মধ্যে সরকারি খাতের বিনিয়োগ ৮ দশমিক ২ থেকে ৯ শতাংশ এবং ব্যক্তি খাতের বিনিয়োগ ২৪ দশমিক ৫ থেকে ২৮ দশমিক ২ শতাংশ হবে। পরিকল্পনার প্রাক্কলন অনুযায়ী জিডিপি’র প্রবৃদ্ধি ২০২০ সালে ৮ দশমিক ২৩ শতাংশ থেকে বেড়ে ২০২৫ সালে ৮ দশমিক ৫১ শতাংশে দাঁড়াবে।

আগামী পাঁচ বছরে মেগা প্রজেক্টগুলো বাস্তবায়নের মাধ্যমে এ প্রবৃদ্ধি অর্জিত হবে উল্লেখ করে তিনি বলেন, ব্যবসাবান্ধব, ম্যানুফ্যাকচারিং-বান্ধব ও রপ্তানি-বান্ধব ট্যাক্স-রেজিম সৃষ্টি করা হবে। সরকারি বিনিয়োগে দেশীয় অর্থায়ন নিশ্চিত করার জন্য মোট রাজস্ব-জিডিপি’র অনুপাত ১৫ শতাংশে উন্নীত করা হবে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
জনপ্রিয়

‘আগে শেখ হাসিনার সমালোচনার কারণে আমি প্রচণ্ড জনপ্রিয় একটা মানুষ ছিলাম’

February 3, 2026
প্রেস সচিব

ভারতীয় মিডিয়া এবং আওয়ামী লীগ প্রতিনিয়ত অপতথ্য ছড়াচ্ছে : প্রেস সচিব

February 3, 2026
অনুভূত

ভোরে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সাতক্ষীরা

February 3, 2026
Latest News
জনপ্রিয়

‘আগে শেখ হাসিনার সমালোচনার কারণে আমি প্রচণ্ড জনপ্রিয় একটা মানুষ ছিলাম’

প্রেস সচিব

ভারতীয় মিডিয়া এবং আওয়ামী লীগ প্রতিনিয়ত অপতথ্য ছড়াচ্ছে : প্রেস সচিব

অনুভূত

ভোরে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সাতক্ষীরা

বিএনপি

‘বিএনপি এখন ভাড়াটে, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে’

টিআইবি

তফসিল ঘোষণার পর রাজনৈতিক সহিংসতায় ১৫ জনের মৃত্যু : টিআইবি

ইলিশ চাষ

কাউকে ইলিশ চাষের অনুমতি দেয়নি সরকার

ইনকাম ট্যাক্স

ইনকাম ট্যাক্স সম্পর্কে যে বিষয়গুলো জানা থাকা দরকার

বিসিএসে বিশেষ নির্দেশনা

রিপিট ক্যাডার ঠেকাতে ৪৬তম বিসিএসে বিশেষ নির্দেশনা

১০ টাকার নোট

বাজারে আসছে জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট

BIMan

স্ত্রীসহ গ্রেফতার বিমান বাংলাদেশের এমডি

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.