২০১৪ সালে ভোট দেয়ায় শফিউল্লাহ শফির একটি আঙুল কেটে নিয়েছিল তালেবান৷ তারপরও গত শনিবার আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন তিনি৷

১

Advertisement
‘ওটা তো শুধু একটা আঙুল ছিল’
২০১৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেয়ায় শফিউল্লাহ শফির ডান হাতের একটি আঙুল কেটে নিয়েছিল তালেবান৷ তাই তাঁর পরিবার এবার তাঁকে ভোট দিতে যেতে নিষেধ করেছিল৷ কিন্তু তারপরও ভোট দিয়েছেন শফি৷ কারণ হিসেবে রয়টার্সকে তিনি বলেছেন, ‘‘ওটা তো শুধু একটা আঙুল ছিল৷ আমার সন্তান ও দেশের ভবিষ্যতের প্রশ্নে পুরো হাত কেটে নিলেও আমি বসে থাকবো না৷’’

সবাই শফির মতো নয়
তবে শফির মতো সবাই নন৷ তাই তো শনিবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে এর আগের যে-কোনো বারের তুলনায় কম ভোট পড়েছে৷ নির্বাচন কমিশনের ধারনা, এবার মাত্র ২৫ শতাংশ ভোট পড়ে থাকতে পারে৷ এর দুটি কারণের কথা বলছেন বিশ্লেষকরা৷ একটি, তালেবানের হুমকি, অন্যটি কম প্রচারণা৷

3তালেবানের হুমকি
গত ৭ সেপ্টেম্বর তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা ভেঙে দেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প৷ ফলে প্রেসিডেন্ট নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছিল তালেবান৷ ভোটারদের ভয়ভীতিও দেখানো হয়েছিল৷ ২০১৪ সালের নির্বাচনে ভোট দেয়ার জন্য অন্তত ছয়জনের আঙুল কেটে নিয়েছিল তালেবান৷

কয়টি হামলা?
তালেবান বলছে তারা নির্বাচনের দিন ৫৩১টি হামলা করেছে৷ তবে সরকার বলছে হামলার সংখ্যা ছিল ৬৮৷ আর ‘আফগানিস্তান অ্যানালিস্টস নেটওয়ার্ক’ বলছে, নির্বাচনের দিন চারশ’র বেশি হামলা হয়েছে৷

5হতাহতের সংখ্যা
সরকারি হিসেবে নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্যের নিহত হওয়ার কথা জানানো হয়েছে৷ তবে অতীতে দেখা গেছে, ভোটের দিন হতাহতের তথ্য প্রথমে কমিয়ে দেখাতে চায় কর্তৃপক্ষ৷ পরে প্রকৃত তথ্য জানানো হয়৷

প্রচারণা কম
দু দু’বার নির্বাচনের তারিখ পিছিয়ে শনিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে৷ তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা চলায় এবারও ২৮ সেপ্টেম্বর ভোটগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ছিল৷ ৭ সেপ্টেম্বর সেই আলোচনা ভেঙে যাওয়ার পরই কেবল প্রার্থীরা শনিবার ভোটগ্রহণের ব্যাপারে নিশ্চিত হতে পেরেছিলেন৷ ফলে প্রচারণার সময় কম পেয়েছেন তাঁরা৷ ভোটগ্রহণের দিন কম ভোটার উপস্থিতির একটি কারণ হিসেবে এটিকেও সামনে নিয়ে আসছেন বিশ্লেষকরা৷

7কবে ফল?
১৯ অক্টোবরের আগে ফল আশা করা হচ্ছে না৷ বিজয়ী হতে হলে কোনো প্রার্থীকে ৫০ শতাংশের বেশি ভোট পেতে হবে৷ তা না হলে সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে নভেম্বের মাসে আবারও নির্বাচন অনুষ্ঠিত হবে৷

যাঁদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা
স্থানীয় গণমাধ্যগুলো বর্তমান রাষ্ট্রপতি আশরাফ গনি এবং তাঁর প্রধান নির্বাহী আবদুল্লাহ আবদুল্লাহর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিয়েছে৷ এই দুজন তথাকথিত জাতীয় ঐক্যমত্যের সরকারের অংশ হিসেবে গত পাঁচ বছর ধরে দেশ পরিচালনা করছেন৷

সূত্র : ডয়চে ভেলে

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google