Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক আঙ্গুলের সংকেত ব্যবহার করে অপহরণ থেকে রক্ষা
আন্তর্জাতিক

আঙ্গুলের সংকেত ব্যবহার করে অপহরণ থেকে রক্ষা

By Saleh MohammadSeptember 9, 20192 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : চীনের একটি বিমানবন্দরে এক তরুণী আঙ্গুলের একটি বিশেষ ভঙ্গি দিয়ে ইঙ্গিত দিয়েছিল তিনি সমস্যায় পড়েছেন, তার সাহায্য দরকার। কিন্তু তিনি এমন এক বিশেষ পরিস্থিতিতে আছেন যার কারণে তিনি মুখে বলতে পারছেন না।

আঙ্গুলের সংকেত ব্যবহার করে অপহরণ থেকে রক্ষাতখন তরুণীটি হাতের আঙ্গুল দিয়ে ইংরেজিতে ‘ওকে’ সাইন দেখান।

সোস্যাল নেটওয়ার্কিং অ্যাপ টিকটকে ব্যাপক হারে শেয়ার করা এক ভিডিওতে দেখা যাচ্ছে, ওই তরুণী বিমানবন্দরে হেটে যাওয়ার সময় একজন অপরিচিত লোক তাকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে। মেয়েটি বিপদে পড়েছে কিন্তু সাহায্যের জন্য আঙ্গুল দিয়ে বোঝান তার সাহায্যের প্রয়োজন। আপাতদৃষ্টিতে এই সাইন দেখে মনে হবে সব ‘ঠিক আছে’ এমনটাই বোঝাতে চেয়েছেন তিনি। কিন্তু আদতে তার উল্টো। কারণ সেটা ভালো করলে লক্ষ্য করলে ১১০ হয়। যেটা চীনের জরুরি সাহায্য নম্বর। এই সংকেত দেখে আশেপাশের মানুষ সচেতন হয়ে উঠে , তারা যে লোকটি তাকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল তার সাথে তর্কে লিপ্ত হয়। মেয়েটার কাছ থেকে জানতে পারে তাকে ইচ্ছার বিরুদ্ধে জোর করে নিয়ে যাওয়া হচ্ছিল। পরে মানুষজন মেয়েটাকে উদ্ধার করে তার বাবা-মায়ের কাছে পৌঁছে দেয়।
কিন্তু এই ঘটনায় চীনের সোস্যাল মিডিয়ায় বিরাট প্রতিক্রিয়া দেখা দিয়েছে একই সাথে দেশটির কর্তৃপক্ষকে চিন্তায় ফেলে দিয়েছে। যেখানে বিশ্বব্যাপী ‘ওকে’ বা ‘ঠিক আছে’ বোঝাতে এই ভঙ্গিটি ব্যবহার করা হয়। সেখানে চীনে অন্য এক অর্থ দাঁড়ায় এই ভঙ্গির। যদি দুটি আঙ্গুল এক সাথে রাখা হয় তাহলে তা দেখতে ১১০ এর মত দেখায়। যেটা পুলিশের জন্য একটি জরুরি নম্বর।

যে ভিডিওটি ছড়িয়েছে সেখানে একজনকে বলতে দেখা যাচ্ছে , শিশুদের যেন এই সংকেতটি সেখানো হয়। ভিডিওর শেষে বলা হয়, এই সংকেত যেন ঘরে এবং বাইরে ছড়িয়ে দেয়া হয়। এবং কেউ বিপদে পড়লে তাৎক্ষণিকভাবে সেটা ব্যবহার করে।

Advertisement

টিকটকে শেয়ার করা ভিডিওটিতে প্রথমে ছবিসূত্র হিসেবে পুলিশের নাম ব্যবহার করা হয়েছিল। যাই হোক, ভিডিওটির আসল ছবিসূত্র অজানা। পরে কর্তৃপক্ষ এক বার্তায় জানিয়েছে, এই ভিডিওর সাথে পুলিশের কোন সম্পৃক্ততা নেই।

সতর্কসংকেত হিসেবে আঙ্গুলের এই সাইন অর্থহীন উল্লেখ করে কর্তৃপক্ষের বার্তায় আরো বলা হয়, এই ধরণের কৌশল কখনোই প্রচার করা হয়নি।

তারা পুলিশের সাথে যোগাযোগের প্রচলিত পদ্ধতি ব্যবহারের আহ্বান জানায়। তারা মনে করছেন এই ধরণের সংকেত দেয়াটা মানুষকে ভুল তথ্য দিতে পারে।

তবে সোসাল মিডিয়া ব্যবহারকারীরা মনে করছে হাতের এই ভঙ্গি দেখিয়ে যদি বিপদের সংকেত পাশের মানুষকে জানানো যায় তাহলে মন্দ কি!

সূত্র: বিবিসি বাংলা

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saleh Mohammad
  • Facebook
  • X (Twitter)
Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa