
থানা সূত্রে জানা গেছে, গত রোববার (৪ আগস্ট) বিকেলে ওই শিশু ছাত্রী উপজেলার বাইশকুড়া বাজারের মুদি ব্যবসায়ী নুরুল ইসলামের দোকানে আচার কেনার জন্য গেলে কৌশলে দোকানের মধ্যে আটকে ওই শিশু ছাত্রীকে ধ’র্ষণ করেন। এক পর্যায়ে বিষয়টি জানাজানি হলে নুরুল ইসলাম স্থানীয় প্রভাবশালীদের মধ্যস্থতায় ধ’র্ষণের ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন। পরে শনিবার রাতে ওই ছাত্রীর মা মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ রোববার ভোরে নুরুল ইসলামকে গ্রেফতার করে।
মঠবাড়িয়া থানার ওসি সৈয়দ আব্দুল্লাহ্ জানান, ধর্ষণের ঘটনায় ছাত্রীর মা থানায় মামলা দায়ের করলে আসামিকে গ্রেফতার করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



