Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক আজারবাইজানের শুশা শহরে ২৮ বছর পর আজান ধ্বনিত হবে
আন্তর্জাতিক

আজারবাইজানের শুশা শহরে ২৮ বছর পর আজান ধ্বনিত হবে

By Shamim RezaNovember 8, 20203 Mins Read

আজারবাইজানের শুশা শহরে ২৮ বছর পর আজান ধ্বনিত হবে

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : নাগার্নো-কারাবাখের দ্বিতীয় বৃহত্তম শহর শুশা দখলের মধ্য দিয়ে প্রায় দেড় মাসের লড়াইয়ে বড় ধরণের কৌশলগত জয় পেলো আজারবাইজান। দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এই তথ্য জানিয়েছেন। অবশ্য আর্মেনিয়ান কর্তৃপক্ষ এই দাবিকে মিথ্যা বলে অভিহিত করেছে।

রোববার (৮ নভেম্বর) আজারবাইজানের প্রেসিডেন্ট আলিয়েভ বলেন, ‘গর্ব ও আনন্দের সঙ্গে জানাচ্ছি, শুশা শহর এখন আমাদের দখলে। ৮ নভেম্বর আজেরি জনগণের ইতিহাসে এক বিশেষ দিন হতে যাচ্ছে।’

এ সময় তিনি আরও বলেন, ‘২৮ বছর পর আবারও শুশা শহরে আজানের ধ্বনি শোনা যাবে।’

আজারবাইজানের সেনাবাহিনীর জন্য শুশা শহর পূনর্দখল খুবই গুরুত্বপূর্ণ বিজয়। ২৭ সেপ্টেম্বর শুরু হওয়া যুদ্ধে এটা অন্যতম বড় জয় হিসেবে দেখছে আজারবাইজান।

ভৌগোলিক কারণে শুশা শহরটি গুরুত্বপূর্ণ। এটি আর্মেনিয়দের দখলে থাকা নাগার্নো-কারাবাখের রাজধানী স্টেপনোকার্ট (খানাকেন্দি) থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে অবস্থিত। এছাড়া শুশা শহরের ভেতর দিয়েই মূল আর্মেনিয়ার সঙ্গে যোগাযোগ রক্ষার একমাত্র সড়ক অবস্থিত।

গত সপ্তাহে নাগার্নো-কারাবাখের এক দখলদার আর্মেনিয় বিচ্ছিন্নতাবাদী নেতা ঘোষণা দিয়েছিলেন, ‘আজারবাইজানের সেনাবাহিনী শুশা শহর দখলের কাছাকাছি।’

শুশা শহরের প্রসিদ্ধ ক্যাথিড্রালে আরায়িক হারুতইয়ুনইয়ান বলেন, ‘শহর থেকে শত্রুরা মাত্র পাঁচ কিলোমিটার দূরে। তাদের উদ্দেশ্য শুশা দখল করা। কেননা শুশা যাদের দখলে থাকবে, তারাই কারাবাখের নেতৃত্বে থাকবে।’

এ সময় তিনি কারাবাখের দ্বিতীয় বৃহত্তম ও কৌশলগত গুরুত্বপূর্ণ শহর শুশা রক্ষার্থে আর্মেনিয়দের এগিয়ে আসারও আহবান জানিয়েছিলেন।

আজারবাইজান এশিয়া মহাদেশের একটি রাষ্ট্র। আয়তন ও জনসংখ্যার দিক থেকে এটি ককেশীয় রাষ্ট্রগুলোর মধ্যে বৃহত্তম। বন্দর নগরী বাকু আজারবাইজানের রাজধানী ও বৃহত্তম শহর। ইউরোশিয়া অঞ্চলের এশীয় দেশ আজারবাইজানের আয়তন ৮৬ হাজার ৬৬০ বর্গকিলোমিটার। আজারবাইজানের দক্ষিণ-পশ্চিম অংশে আর্মেনীয় অধ্যুষিত এলাকা নগোর্নো-কারাবাখ নিয়ে দু’দেশের বিতর্ক বহু দিনের, সেটাকে কেন্দ্র করেই যুদ্ধ চলমান।

১৯৩৬ সালে আন্তঃককেশীয় সোভিয়েত প্রজাতন্ত্র ভেঙে আজারবাইজান, জর্জিয়া ও আর্মেনিয়ায় নামে তিনটি আলাদা প্রজাতন্ত্র গঠিত হয়। তখন থেকেই আজারবাইজান ও আর্মেনীয়দের দ্বন্দ্বের সূত্রপাত। ১৯৯১ সালের ১৮ অক্টোবর আজারবাইজান স্বাধীনতা লাভ করলে এই দ্বন্দ্ব সশস্ত্র সংঘাতে রূপ নেয়।

আজারবাইজানের ১০ কোটি জনসংখ্যার প্রায় ৯৭ শতাংশ মুসলিম। হিজরি প্রথম শতকে আজারবাইজানে ইসলামের আগমন ঘটে। রাজনীতির নানা বাঁক পেরিয়ে সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্তির পর রুশ সরকার আজারবাইজান থেকে ইসলাম ও ইসলামের ইতিহাস-ঐতিহ্য মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়। সব ধরনের ধর্মচর্চার ওপর বিধিনিষেধ আরোপ করে। অসংখ্য মসজিদ-মাদরাসা বন্ধ করে দেওয়া হয়। রুশ শাসনামলে আজারবাইজানে মসজিদের সংখ্যা দুই হাজার থেকে মাত্র ১৬-তে নেমে আসে। তবে স্বাধীনতার পর তা আবার বাড়তে থাকে। বর্তমানে আজারবাইজানে ১ হাজার ৮০০ মসজিদ রয়েছে।

১৯৯১ সালের ১৮ অক্টোবর সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করে আজারবাইজান। আজারবাইজানের তরুণ প্রজন্ম ইসলামপরায়ণ। স্বাধীনতার সময় আজারবাইজানে মাত্র একটি ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান থাকলেও ২০০০ সালে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৩০। তন্মধ্যে সরকার অনুমোদিত মাদরাসা রয়েছে ৩০টি।

বাকুতে অবস্থিত মাদরাসাটিকে ১৯৯২ সালে ইসলামি বিশ্ববিদ্যালয়ে পরিণত করা হয়। সম্প্রতি সরকার সাতটি ইসলামিক কলেজের অনুমোদন দিয়েছে এবং ঘোষণা করেছে চলতি বছর থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা হবে।

এমন প্রেক্ষাপটে শুশা দখল এবং আজান চালুর ঘোষণাকে রাজনৈতিক বিশ্লেষকরা বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছেন। আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে যুদ্ধ পর আজারবাইজানের পক্ষে সমর্থন জানিয়েছে তুরস্ক। তুরস্ক বলেছে, এই লড়াইয়ে তারা আজারবাইজানকে সব ধরনের সহযোগিতা প্রদান করবে।

অন্যদিকে আর্মেনিয়ার সঙ্গে রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। সেদেশে রয়েছে তাদের সামরিক ঘাঁটিও। আবার আজারবাইজানের সঙ্গেও মস্কোর সম্পর্ক ভালো। তাই রাশিয়া চুপ। ফলে আর্মেনিয়া যুদ্ধে পিছিয়ে আছে। তা ছাড়া ওই অঞ্চলে রাশিয়ার নীতি হচ্ছে, শক্তির ভারসাম্য রক্ষা করা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
আয়াতুল্লাহ আলী খামেনি

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন

June 30, 2026
ইসকন মুখপাত্র

বাংলাদেশ ও চিন্ময় কৃষ্ণ প্রসঙ্গে মন্তব্য করায় কলকাতার ইসকন মুখপাত্র বহিষ্কার

June 29, 2026
চীন

জাপানের ২০ প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করল চীন

June 29, 2026

Latest News

আয়াতুল্লাহ আলী খামেনি

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন

ইসকন মুখপাত্র

বাংলাদেশ ও চিন্ময় কৃষ্ণ প্রসঙ্গে মন্তব্য করায় কলকাতার ইসকন মুখপাত্র বহিষ্কার

চীন

জাপানের ২০ প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করল চীন

Vumi

এক ঘণ্টারও কম সময়ে বাংলাদেশের আশপাশে তিনটি ভূমিকম্প, সতর্কতার আহ্বান

জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বাড়লো

USA

বসনিয়া নিয়ে মন্তব্য: সমালোচনার মুখে মাফ চাইলেন মার্কিন সংবাদকর্মী

ইরান

ড্রেসিং রুমে শান্তি, সম্মান ও বন্ধুত্বের আহ্বানে চিঠি লিখে যায় ইরান

গরুর মাংস

ভারতে গরুর মাংস রান্না করায় ৩ নারী গ্রেফতার

তাপপ্রবাহ

শতাব্দীর ভয়াবহ তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ

ভূমিকম্প

ধ্বংসস্তূপের নিচে ছেলের কান্না শুনেও অপেক্ষায় মা, ফুরিয়ে আসছে সময়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa