Advertisement

জুমবাংলা ডেস্ক : ‘আমার ঘরে আমার স্কুল’ নামে সংসদ বাংলাদেশ টেলিভিশনে ষষ্ঠ দিনের মতো শ্রেণি পাঠদান করানো হবে। নতুন রুটিনে রবিবার (৫ এপ্রিল) দুটি ধাপে ষষ্ঠ থেকে নবম শ্রেণির বিভিন্ন বিষয়ের ওপর আটটি ক্লাস করানো হবে।

সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলবে এসব ক্লাস। তবে শুরুতে জাতীয় সংগীত ও করোনাভাইরাস সর্ম্পকে সতর্কবার্তা ও করণীয় প্রচার করা হবে।

অন্যদিকে মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের টেলিভিশনে শ্রেণি পাঠদান কার্যক্রম শুরু করা হবে বলে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) থেকে জানা গেছে।

তিন মাসের জন্য টেলিভিশনে পাঠদান কার্যক্রম চালানোর প্রস্তুতি নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন মাউশির মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক চৌধুরী। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হলে এ পদ্ধতিতে শ্রেণি কার্যক্রম (ক্লাস) চলবে বলেও জানিয়েছেন তিনি।

বন্ধের মধ্যে রাজধানীর সুনামধারী শিক্ষকদের নিয়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য প্রজেক্টরের মাধ্যমে শিক্ষার্থীদের সিলেবাস অনুসারে ক্লাস রেকর্ডি শুরু হয়েছে। প্রতিটি ক্লাস ২০ মিনিট করে প্রচার হবে, তার সঙ্গে প্রতিদিনের শিক্ষার্থীদের জন্য হোম ওয়ার্ক (বাসার কাজ) দেয়া হবে। পরদিন তা টেলিভিশনের স্ক্রিনে সঠিক উত্তরগুলো দেখানো হবে। সেদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রচার হওয়া ক্লাসগুলো পুনঃপ্রচার করা হবে।

পাশাপাশি টেলিভিশনে প্রচার হওয়া সকল ক্লাসগুলো কিশোর বাতায়নে দেয়া হবে। শিক্ষার্থীরা যেকোনো সময়ে তা দেখতে পারবে। সেখানে নানা ধরনের কুইজের মাধ্যমেও শিক্ষার্থীরা খেলার ছলে শিখতে পারবে বলে জানা গেছে। গতকাল শনিবার প্রথম দিনে মাধ্যমিকের আটটি ক্লাস করানো হয়েছে।

নতুন ক্লাস রুটিন অনুযায়ী রোববার (৫ এপ্রিল) ষষ্ঠ শ্রেণির গণিত বিষয়ের শ্রেণি কার্যক্রম চলবে সকাল ৯টা ৫ মিনিট থেকে ৯টা ২৫ মিনিট পর্যন্ত। বিজ্ঞান বিষয়ের শ্রেণি কার্যক্রম চলবে সকাল ৯টা ২৫ মিনিট থেকে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত।

সপ্তম শ্রেণির গণিত বিষয়ের শ্রেণি কার্যক্রম চলবে ৯টা ৫০ মিনিট থেকে ১০টা ১০ মিনিট পর্যন্ত। আর বাংলা বিষয়ের শ্রেণি কার্যক্রম চলবে ১০টা ১০ মিনিট থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত।

অষ্টম শ্রেণির বাংলা বিষয়ের শ্রেণি কার্যক্রম চলবে ১০টা ৩৫ মিনিট থেকে ১০টা ৫৫ মিনিট পর্যন্ত। গণিত বিষয়ের শ্রেণি কার্যক্রম চলবে ১০টা ৫৫ মিনিট থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত।

নবম শ্রেণির ইংরেজি বিষয়ের শ্রেণি কার্যক্রম চলবে ১১টা ২০ মিনিট থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত। রসায়ন বিষয়েরে শ্রেণি কার্যক্রম চলবে ১১টা ৪০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত শিক্ষকদের রেকর্ডি করা ক্লাস সম্প্রচার করা হবে।

এদিকে আগামী মঙ্গলবার থেকে শুরু হতে যাচ্ছে প্রাথমিকের টেলিভিশন পাঠদান। প্রথম প্রতিটি ক্লাস ২০ মিনিট করে সপ্তাহে তিনদিন ক্লাস সম্প্রচার করা হবে। ইতোমধ্যে ক্লাস প্রচারের রুটিন তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন মাউশির মহাপরিচালক মো. ফসিউল্লাহ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.