ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী নির্বাচিত হয়েছেন। আজ শনিবার (৯ মে) আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন তিনি। গতকাল শুক্রবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেছে বিজেপি।
এখন বিধানসভা থেকে মহাকরণ এবং ব্রিগেড প্যারেড গ্রাউন্ড—সর্বত্রই যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে।
শুভেন্দু অধিকারী শপথগ্রহণ উপলক্ষে শনিবার কলকাতা শহরে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ভোর ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত মালবাহী গাড়ির যাতায়াত বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা সংক্রান্ত ছাড় রয়েছে।
এবার আর বিরোধী দলনেতা নয়, মুখ্যমন্ত্রী হিসাবে বিধানসভায় প্রবেশ করবেন শুভেন্দু। তার বসার ব্যবস্থাও মুখ্যমন্ত্রীর পুরনো ঘরে। নতুন সরকারের শপথগ্রহণের আগের দিন তোড়জোড় দেখা গেছে বিধানসভায়। মুখ্যমন্ত্রীর ঘর নতুন করে সাজানোর পাশাপাশি জিনিসপত্র গোছগাছের কাজ করা হয়েছে।
নিখোঁজের ২২ ঘণ্টা পর পাশের বাড়ির টয়লেটে মিলল কন্যাশিশুর মরদেহ
এদিন প্রায় চার বছর পর খোলা হয়েছে পশ্চিমবঙ্গের সাবেক শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘর। নিয়োগ দুর্নীতি মামলায় তিনি গ্রেপ্তার হওয়ার পর থেকে ওই ঘরটি তালাবন্ধ ছিল। শুক্রবার তালা খুলে ঘরটি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। সরানো হয়েছে নামফলক। ওই ঘরটিতে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সচিবালয়ের কর্মীরা বসবেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


