Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে আটক হয়েছেন রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী। তার নাম তৈমুর ইভানভ।

তিনি গত আট বছর ধরে উপ-প্রতিরক্ষামন্ত্রীর পদে ছিলেন এবং রাশিয়ার সামরিক অবকাঠামো প্রকল্পের দায়িত্বে নিয়োজিত ছিলেন। অবশেষে ঘুষ নেওয়ার অভিযোগে তাকে আটক করা হল। খবর তাস, দ্য গার্ডিয়ান, বিবিসি

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিযুক্ত হওয়া ৪৭ বছর বয়সী তৈমুর ইভানভ দেশটির সামরিক অবকাঠামো প্রকল্পের দায়িত্বে ছিলেন। মূলত অ্যাক্টিভিস্টরা দীর্ঘদিন ধরে রাশিয়ায় কথিত ব্যাপক মাত্রার দুর্নীতির সমালোচনা করে আসছেন।

২০২২ সালে ‘রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের অঞ্চলগুলোতে নির্মাণকাজের সময় দুর্নীতির পরিকল্পনায়’ অংশগ্রহণের জন্য রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী তৈমুর ইভানভকে অভিযুক্ত করেছিল দুর্নীতিবিরোধী ফাউন্ডেশন (এসিএফ)। এই সংস্থাটি রাশিয়ার প্রয়াত বিরোধী নেতা আলেক্সি নাভালনি প্রতিষ্ঠা করেছিলেন।

এসিএফ বলছে, বিশেষ করে ইউক্রেনীয় বন্দরনগরী মারিউপোলের নির্মাণ প্রকল্প থেকে লাভবান হয়েছেন তৈমুর ইভানভ। এই শহরের বেশিরভাগই ইউক্রেনে আগ্রাসনের সময় কয়েক মাস ধরে চলা রুশ বোমা হামলায় ধ্বংস হয়ে গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার ফৌজদারি দণ্ডবিধির ২৯০ অনুচ্ছেদের ৬ অংশের অধীনে ইভানভকে আটক করা হয়েছে। এই দণ্ডবিধি তখনই প্রযোজ্য হয় যখন সন্দেহভাজন অভিযুক্তের ঘুষ নেওয়ার পরিমাণ ১০ লাখ রুবল ছাড়িয়ে যায়।

এই ধরনের অপরাধগুলো বড় অংকের জরিমানা এবং ১৫ বছর পর্যন্ত কারাদণ্ডের শাস্তিযোগ্য হয়ে থাকে।

তৈমুর ইভানভ পূর্বে মস্কো অঞ্চলের উপ-প্রধানমন্ত্রী ছিলেন। আর এখানেই বর্তমান প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু সংক্ষিপ্ত সময়ের জন্য গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি শোইগুর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন বলে জানা যায়।

জানা গেছে, ইভানভের ওপর যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা রয়েছে এবং ইউরোপীয় ইউনিয়ন তার বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি তার সম্পদও জব্দ করেছে।

মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা, ইরান সফরে উত্তর কোরিয়ার প্রতিনিধি দল

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.