Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় আদালতে কাঁদলেন সম্রাটের আইনজীবী
আইন-আদালত জাতীয়

আদালতে কাঁদলেন সম্রাটের আইনজীবী

By Sibbir OsmanOctober 15, 2019Updated:October 15, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক : ‘ক্যাসিনো সম্রাট’ খ্যাত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে অ*স্ত্র এবং মা*দক আইনের পৃথক দুটি মামলায় পাঁচ দিনে করে মোট ১০ দিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন আদালত।
law-20

Advertisement

মঙ্গলবার (১৫ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

শুনানিকালে আইনজীবী আফরোজা শাহানাজ পারভীন (হীরা) সম্রাটের জন্য কেঁদে ফেলেন।

রিমান্ড শুনানির জন্য সম্রাটকে বেলা ১২টা ৪২ মিনিটের দিকে তাকে হাতকড়া পরিয়ে আদালতে তোলা হয়। শুনানিকালে সারাক্ষণই তার হাতে হাতকড়া পরানো ছিল। ১২টা ৪৩ মিনিটে আদালতের কার্যক্রম শুরু হয়। প্রথমে সম্রাট এবং আরমানকে গ্রেফতার দেখানোর বিষয়ে শুনানি হয়। ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

সম্রাটের পক্ষে আফরোজা শাহানাজ পারভীন (হীরা) রিমান্ড বাতিলপূর্বক জামিন প্রার্থনা করেন।

তিনি বলেন, আসামি (সম্রাট) আপনার (আদালত) কাস্টডিতে আছে। হাতকড়া পরানোর কী দরকার? আমরা তার হাতকড়া খুলে দেয়ার প্রার্থনা করছি। তবে আদালত এ বিষয়ে কোনো আদেশ দেননি।

আফরোজা শাহানাজ পারভীন (হীরা) আরো বলেন, প্রথমে সম্রাট যুবলীগের রমনা থানা কমিটির আহ্বায়ক ছিলেন। এরপর যুবলীগের ঢ‌াকা দক্ষিণের সাংগঠনিক সম্পাদক এবং পরে সভাপতি হন। আমি তার কমিটিতে আছি। নেতাকর্মীদের বিপদ-আপদে তিনি ঝাঁপিয়ে পড়েন। কুচক্রী মহল মিথ্যা অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছে। ৬ অক্টোবর ভোরে তাকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়। পরে দুপুর ১টা থেকে দেড়টার দিকে তাকে মাল্টিস্টোর বিল্ডিংয়ে আনা হয়। সেটা তার বাসস্থান না, অফিস। অনেকের সুযোগ আছে আসা-যাওয়ার। তাকে ফাঁসানোর জন্য ষড়যন্ত্র হতে পারে। আমি আর আমার স্বামী সেখানে গিয়েছিলাম। আমার স্বামী আমাকে বলেন, ওই কার্যালয়ে নেতাকর্মীরা নাকি সেখানে বাজার করে দেয়, চলো, দেখে আসি। সেখানে গিয়ে আমরা দেখি, বাজার করা হয়েছে, রান্না হচ্ছে। আমরা সেখানে গিয়ে খেয়েও এসেছি। আর আমার স্বামী সেখানের ফ্রিজটি খুলে বাজার দেখে অবাক হন। তার পরদিন পুলিশ সেখান থেকে মা*দক উদ্ধার করলো। আমরা সরকারি দলে না বিরোধী দল আছি বুঝতেছি না।

তিনি বলেন, অভিযানের ছয় ঘণ্টা পর মিডিয়াকে সেখানে ঢুকতে দেয়া হলো। কিন্তু অন্যান্য অভিযানে মিডিয়া আগে ঢুকলেও এখানে তা হয়নি। ২০ বছর আগ থেকে ভাল্বের সমস্যায় ভুগছেন সম্রাট। তিনি খুবই অসুস্থ। গত ২৪ সেপ্টেম্বর তার ভাল্ব প্রতিস্থাপন করার কথা ছিল। ১০ অক্টোবর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যাওয়ার কথা ছিল। তিনি লিভার, হার্টের সমসায় ভুগছেন।

এসব কথা বলার সময় আদালতে কেঁদে ফেলেন আফরোজা শাহানাজ পারভীন (হীরা)।

তিনি বলেন, সম্রাট যদি পালাতে চাইতেন তাহলে যেকোনো মুহূর্তে তা পারতেন। দলকে, নেতাকর্মীদেরকে তিনি ভালবাসেন। জনপ্রিয়তাই তার জন্য কাল হয়েছে। পরিকল্পনা করে তাকে ফাঁসানো হয়েছে। তার জামিন প্রার্থনা করছি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
তিনটি নতুন উপজেলা

তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিল সরকার

July 1, 2026
Bangla

বাংলা কিউআর কোডে লেনদেনে নতুন নির্দেশনা

July 1, 2026
পূর্বাচল

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিকার সভায় অনুমোদন

July 1, 2026

Latest News

তিনটি নতুন উপজেলা

তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিল সরকার

Bangla

বাংলা কিউআর কোডে লেনদেনে নতুন নির্দেশনা

পূর্বাচল

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিকার সভায় অনুমোদন

পুলিশ

গাঢ় নীল ও জলপাই শার্ট, খাকি প্যান্টে মাঠে নামলো পুলিশ

Thana

নিরপেক্ষতার মানদণ্ডে প্রশ্নের মুখে খিলক্ষেতের কমিউনিটি পুলিশিং কমিটি

সরকারি চাকরিজীবী

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

এইচএসসি ও সমমান পরীক্ষা

বৃহস্পতিবার শুরু এইচএসসি পরীক্ষা: এবার সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র

A-chalan

আজ থেকে রাজস্ব-প্রাপ্তি জমায় ‘এ-চালান’ বাধ্যতামূলক

তথ্যমন্ত্রী

সিন্দুক পাহারা দেয়ার চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি : তথ্যমন্ত্রী

Court

অধস্তন আদালতে কালো কোট ও গাউন বাধ্যতামূলক নয়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa