
২০১৬ সালে একটি অনুষ্ঠানে ট্রাম্প এই রেস্টুরেন্ট ব্যবসায়ীকে মিথ্যুক বললে জেরভস মামলা করার সিদ্ধান্ত নেন। এই বিষয়ে তার আইনজীবি ম্যারিয়ন ওয়াং বলেন, ‘২০১১ সালেই একটি টেলিভিশনকে এই অভিযোগ করেছিলেন আমার মক্কেল। তার প্রতিটি অভিযোগই সত্য।’ তবে ট্রাম্প তার বিরুদ্ধে আনা সব অভিযোগই অস্বীকার করেছেন। ফক্স নিউজ জানিয়েঝে ২০১৫ সালের ৯ আগস্ট ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেন জারভস। তখনও ট্রাম্প প্রেসিডেন্ট হননি।
ফক্সকে লেখা এক ইমেইলে জারভস বলেন, ‘আমি অ্যাপ্রেন্টিসে ছিলাম। এই শো শেষ হবার পর, ট্রাম্প আমাকে একটি হোটেল কক্ষে আমন্ত্রণ জানান। তিনি আমাকে কাজ দেবেন বলেছিলেন। কিন্তু তার উদ্দেশ্য ছিলো আলাদা। ট্রাম্প আমাকে ধর্ষণ করতে চেয়েছিলেন। পরে তিনি আমাকে শারিরিকভাবে লাঞ্ছিত করেন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



