Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর প্রদেশে ধর্ষণ মামলার শুনানিতে অংশ নিতে যাওয়ার পথে ধর্ষণের শিকার নারীর গায়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) উত্তর প্রদেশের উননাও জেলায় এই ঘটনা ঘটে। ২৩ বছর বয়সী ওই নারী শরীরে ৯০% পোড়া নিয়ে সঙ্কটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। স্থানীয় গণমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।

গত মার্চে উত্তরপ্রদেশে দুই ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন ওই নারী। পুলিশ জানিয়েছে, ওই নারীর শরীরে আগুন লাগানোর অভিযোগে দুই অভিযুক্ত ধর্ষণকারীসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ওই নারী একটি ট্রেন স্টেশনের দিকে যাওয়ার সময় কিছু লোক তাকে আক্রমণ করে এবং পাশের একটি মাঠে নিয়ে তার শরীরে আগুন লাগিয়ে দেয়। ঘটনাটি যে জেলায় ঘটেছে, সেই উনানো জেলা সম্প্রতি আরেকটি ধর্ষণের ঘটনায় আলোচনায় এসেছে।

ক্ষমতাসীন দলের একজন আইনপ্রণেতার বিরুদ্ধে এক নারী ধর্ষণের অভিযোগ আনার পর অভিযোগকারী নারী গাড়ি দুর্ঘটনার শিকার হন। এরপর পুলিশ ওই আইনপ্রণেতার বিরুদ্ধে হত্যা মামলার তদন্ত শুরু করে। এ ঘটনায় ধর্ষণের অভিযোগ করা নারীর দুই আত্মীয় মারা যায় এবং তার আইনজীবী আহত হয়।

এবার আরেক নারীর শরীরে আগুন লাগানোর ঘটনায় পুরো ভারতে ব্যাপক জনরোষ সৃষ্টি হয়েছে। সপ্তাহ খানেক আগেই হায়দরাবাদে এক নারী চিকিৎসককে ধর্ষণ করে গায়ে আগুন লাগিয়ে হত্যা করার ঘটনার রেশ কাটতে না কাটতেই উত্তরপ্রদেশে এই ঘটনা ঘটলো।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.