
এ পরিস্থিতিতে মার্চের ১৮ তারিখ থেকে পাসপোর্টে স্ট্যাম্প হওয়া প্রাইভেট খাতের সব ধরনের ওয়ার্ক ভিসা বাতিল করে এর ফি ফেরত দেয়া হবে বলে ঘোষণা দিয়েছে সৌদি সরকার। আর এতেই বাংলাদেশ থেকে প্রায় লক্ষাধিক কর্মীর সৌদিতে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। যদিও দেশটিতে বর্তমানে যারা কর্মরত আছেন তাদের বিষয়ে এখনও কিছু জানায়নি সৌদি সরকার। এ কারণে চলমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে প্রবাসীদের মনে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



