Advertisement
জুমবাংলা ডেস্ক : নীলফামারীর সৈয়দপুর সরকারি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। অধ্যক্ষের কক্ষেও তালা দিয়েছে তারা।

সোমবার সকালে কলেজ চত্বরে সাধারণ শিক্ষার্থীরা মিছিল করে বিক্ষোভ প্রদর্শনকালে অচিরেই ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও অধ্যাপিকাকে বহিষ্কারের দাবি জানায়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহকর্মী অধ্যাপিকার সঙ্গে আপত্তিকর অবস্থায় আটকের ঘটনায় তাদের বহিষ্কারের দাবি জানায় তারা।

এই ঘটনায় কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের আইসিটি বিষয়ের প্রাক-নির্বাচনী পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

এদিকে বিক্ষোভ মিছিলের খবর পেয়ে সৈয়দপুর সরকারি কলেজের সভাপতি ও সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম গোলাম কিবরিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার ও সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশা ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত শিক্ষার্থীদের দাবি অনুযায়ী তদন্তপূর্বক দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

এসময় কলেজ সভাপতি এস এম গোলাম কিবরিয়া আগামী পাঁচ দিনের মধ্যে পুলিশ প্রশাসনকে বিষয়টি তদন্তের নির্দেশ দেন।

এজন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমারকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, সৈয়দপুর থানার তদন্ত অফিসার আবুল হাসনাত ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেহেনা ইয়াসমিন। এ সিদ্ধান্তের প্রেক্ষিতে বিক্ষোভকারী শিক্ষার্থীরা তাদের আন্দোলন স্থগিত করেছে।

এ ব্যাপারে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম গোলাম কিবরিয়া বলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে আলোচিত বিষয়টি লোকমুখে শুনেছি এবং এনিয়ে কলেজ চত্বরে শিক্ষার্থীদের বিক্ষোভের প্রেক্ষিতে বিষয়টি তদন্তের জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশা জানান, অধ্যক্ষ ও অধ্যাপিকার অনৈতিক কর্মকাণ্ড নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলের কারণে কলেজ চত্বরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হওয়ায় পরিস্থিতি সামাল দিতে কলেজে উপস্থিত হয়ে পরিবেশ শান্ত করার চেষ্টা করা হয়েছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

প্রসঙ্গত, রোববার বিকাল ৫টায় সৈয়দপুর শহরের শহীদ ক্যাপ্টেন সামসুল হুদা মৃধা সড়কে নির্মিতব্য শহীদ স্মৃতিস্তম্ভ সংলগ্ন স্মৃতিস্তম্ভ পরিষদের অফিসে সৈয়দপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাখাওয়াত হোসেন খোকন তার সহকর্মী সামাজিক বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপিকা সুলতানা নওরোজসহ আপত্তিকর অবস্থায় জনতার হাতে আটক হন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.