

আজ রবিবার দিল্লীর রামলীলা ময়দানে কেজরিওয়ালের শপথ অনুষ্ঠানে সাধারণ মানুষ আমন্ত্রিত ছিলেন। কিন্তু অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীদের সেভাবে দাওয়াত দেননি তিনি। ৫১ বছর বয়সী এ রাজনীতিবিদ তার শপথ অনুষ্ঠানে আরও বলেন, কেউ আম আদমি পার্টিকে ভোট দিয়েছে, কেউ বিজেপিকে, কেউ কংগ্রেস কিংবা অন্য দলগুলোকে। কিন্তু আমি আজ শপথ গ্রহণ করেছি যে আমি সবার মুখ্যমন্ত্রী।
এ বছর দিল্লিতে বিধানসভা নির্বাচনে ৭০ আসনের ৬২ আসনেই জয় পেয়েছে আম আদমি পার্টি এবং বাকি ৮টিতে জিতেছিল কেন্দ্র সরকারে ক্ষমতাসীন বিজেপি।
সূত্র: হিন্দুস্থান টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



