Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home রুদ্ধ্বশ্বাস ম্যাচে আফগানিস্তানকে গুঁড়িয়ে দিল শ্রীলঙ্কা
ক্রিকেট (Cricket) খেলাধুলা

রুদ্ধ্বশ্বাস ম্যাচে আফগানিস্তানকে গুঁড়িয়ে দিল শ্রীলঙ্কা

By Saiful IslamSeptember 4, 20222 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক : এ যেন মধুর প্রতিশোধ। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আফগানদের কাছে বাজেভাবে হেরেছিল শ্রীলঙ্কা। আজ হলো তার প্রতিশোধ পর্ব। বাংলাদেশকে হারিয়ে উজ্জীবিত শ্রীলঙ্কা ৫ বল হাতে রেখেই আফগানদের হারিয়ে দিয়েছে ৪ উইকেটের ব্যবধানে।
আফগানিস্তানকে গুঁড়িয়ে দিল শ্রীলঙ্কা
ম্যাচে ছিল টানটান উত্তেজনা। বারবার ম্যাচের নিয়ন্ত্রণ বদল হচ্ছিল। ভয়ডরহীন ব্যাটিংয়ে শেষ পর্যন্ত জয় হলো শ্রীলঙ্কার। আর আফগানিস্তান পেল টুর্নামেন্টে প্রথম হারের স্বাদ।

রান তাড়ায় নেমে ফজলহক ফারুকীর করা ইনিংসের প্রথম বলেই বাউন্ডারি হাঁকান পাথুম নিশাঙ্কা। ৬.২ ওভারে ওপেনিং জুটিতে চলে আসে ৬২ রান। ১৯ বলে ২ চার ৩ ছক্কায় ৩৬ রান করা কুশল মেন্ডিস নাভিন উল হকের শিকার হলে এই জুটির অবসান হয়। পাথুম নিশাঙ্কা ফেরেন ২৮ বলে ৩৫ করে। উইকেট পতন হতে থাকলেও শ্রীলঙ্কার ব্যাটাররা আক্রমণ মানিসকতা থেকে একচুলও সরে দাঁড়াননি। প্রায় সবাই আফগান বোলারদের ওপর চড়াও হয়েছেন।

রশিদ খানের বলে বোল্ড হওয়ার আগে দানুশকা গুনাথিলাকা করেন ২০ বলে ৩৩ রান। ভানুকা রাজাপাক্ষের ১৪ বলে ৩১ রানের গুরুত্ব অপরিসীম। হাসরাঙ্গার বিধ্বংসী ব্যাটে ১৯তম ওভারেই স্কোর সমান হয়ে যায়। শেষ ওভারে দরকার পড়ে মাত্র ১ রানের। ফজল হক ফারুকীর করা শেষ ওভারের প্রথম বলটিই সীমানাছাড়া করে দলকে ৪ উইকেটে জয়ের বন্দরে পৌঁছে দেন হাসারাঙ্গা। তিনি অপরাজিত থাকেন ৯ বলে ১৬* রানে।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১৭৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। ৪৬ রানের ভালো ওপেনিং জুটি উপহার দেন হজরতুল্লাহ জাজাই এবং রহমানুল্লাহ গুরবাজ। পঞ্চম ওভারে ১৬ বলে ১৩ রান করা জাজাই বোল্ড হলে ভাঙে জুটি। শিকারী দিলশান মাদুশাঙ্কা। মাত্র ২২ বলে ফিফটি পূরণ করেন রহমানুল্লাহ। দ্বিতীয় উইকেটে ইব্রাহিম জারদানের সঙ্গে তার জুটি জমে ওঠে। ১৩তম ওভারে তিন অংক স্পর্শ করে আফগানদের স্কোর। দারুণ ব্যাটিংয়ে রহমানুল্লা এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। মনে করা হচ্ছিল, আসরের প্রথম সেঞ্চুরিটা আজই দেখা যাবে।

কিন্ত তা হলো না। ৪৫ বলে ৮৪ রান করে আসিথা ফার্নান্দোকে উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েন হাসারাঙ্গার হাতে। তার ইনিংসে ছিল ৪টি বাউন্ডারি আর ৬টি ছক্কার মার। এর সাথে অবসান হয় ৬৪ বলে ৯৩ রানের দ্বিতীয় উইকেট জুটির। ১০ বলে ১৭ করা নাজিবুল্লাহ জারদান রান-আউট হয়ে যান। ১৯তম ওভারে জোড়া আঘাত হানেন মহিশ থিকশানা। চতুর্থ বলে ফিরিয়ে দেন ৪০ রান করা (৩৮ বল) ইব্রাহিম জারদানকে। পরের বলেই কট অ্যান্ড বোল্ড হয়ে ফিরেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবি (১)। শেষ ওভারের শেষ বলে আফগানদের ৬ষ্ঠ উইকেটের পতন ঘটে রশিদ খানের (৯) রান-আউটে। ২০ ওভারে সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১৭৫ রান। ২টি উইকেট নিয়েছেন মাদুশাঙ্কা। ১টি করে নিয়েছেন মহিশ থিকশানা এবং আসিথা ফার্নান্দো।

যে কারণে লিজেন্ডস ক্রিকেট লিগে খেলছেন না মাশরাফি

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
cricket আফগানিস্তানকে ক্রিকেট খেলাধুলা গুঁড়িয়ে দিল ম্যাচে রুদ্ধ্বশ্বাস শ্রীলঙ্কা
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
টি-২০ বিশ্বকাপ

বাংলাদেশ থেকে যেভাবে দেখা যাবে টি-২০ বিশ্বকাপ

February 5, 2026
মোস্তাফিজ

সরাসরি চুক্তিতে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ, মূল্য কত

February 5, 2026
ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

February 5, 2026
Latest News
টি-২০ বিশ্বকাপ

বাংলাদেশ থেকে যেভাবে দেখা যাবে টি-২০ বিশ্বকাপ

মোস্তাফিজ

সরাসরি চুক্তিতে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ, মূল্য কত

ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

পাকিস্তান

ম্যাচ বাতিলের শাস্তি নিয়ে উদ্বিগ্ন নয় পাকিস্তান

না খেলার সিদ্ধান্ত

বাংলাদেশকে সমর্থন জানিয়েই ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন: পাকিস্তানের প্রধানমন্ত্রী

ট্রান্সজেন্ডার ক্রিকেটার

অস্ত্রোপচার করাবেন ট্রান্সজেন্ডার ক্রিকেটার অনয়া

না খেলার সিদ্ধান্ত

ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, ক্ষতি এড়াতে সমঝোতার পথ খুঁজছে আইসিসি

যোগ দিচ্ছেন

নতুন ক্লাবে যোগ দিচ্ছেন মেসি!

নেইমার- ইয়ামালের গোপন চুক্তি

নেইমার ইয়ামালের গোপন চুক্তি!

আইসিসি সুখবর পেল বাংলাদেশ

আইসিসি থেকে এবার যে সুখবর পেল বাংলাদেশ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.