Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home আফগানিস্তানে আটকেপড়াদের নিয়ে যে তথ্য দিলেন পররাষ্ট্রমন্ত্রী
জাতীয়

আফগানিস্তানে আটকেপড়াদের নিয়ে যে তথ্য দিলেন পররাষ্ট্রমন্ত্রী

By Saiful IslamAugust 28, 20212 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, আফগানিস্তানে আটকেপড়া বাংলাদেশিরা নিরাপদে আছেন এবং তাদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান।

শনিবার (২৮ আগস্ট) দুপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক সেমিনার শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলমকে উদ্ধৃতি দিয়ে বলেন, ‘রাষ্ট্রদূত জানিয়েছেন, আটকেপড়া বাংলাদেশিরা নিরাপদে আছেন। কিন্তু ভয়ে বের হতে চাচ্ছেন না। ওখানে যেসব বাংলাদেশি আছেন তাদের আমরা আগেই ফেরত আসতে বলেছি। অনেকে ফেরত এসেছেন। আবার কেউ কেউ আসেননি। ব্র্যাক তাদের অনেক কর্মী দেশে নিয়ে এসেছে।’

আফগানিস্তানে আটকেপড়াদের জন্য কোনো চার্টার্ড ফ্লাইট পাঠানো হবে কিনা জানতে চাইলে ড. মোমেন বলেন, ‘আমি এটা বলতে পারব না। তবে অবস্থার প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে।’

চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেনের ১৬০ আফগান শিক্ষার্থী বাংলাদেশে ফিরতে চাইলে সরকার ‘না করবে না’ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আফগানিস্তানের ১৬০ মেয়ে আমাদের এখানে পড়ে। শুনেছি তারা নিজ দেশে আছে, তারা এখন বাংলাদেশে আসতে চাচ্ছে। তারা যদি নিজস্ব উদ্যোগে বাংলাদেশে আসতে পারে আমাদের দিক থেকে কোনো বাধা নেই, দুয়ার খোলা থাকবে।’

কাবুল বিমানবন্দরে ১৫ বাংলাদেশি নাগরিকসহ চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেনের ১৬০ আফগান শিক্ষার্থী কয়েক দফায় বাংলাদেশে আসার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেও আসতে পারেননি।

এ অবস্থায় গত বৃহস্পতিবার (২৬ আগস্ট) আফগানিস্তানের রাজধানী কাবুলে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে বোমা হামলা হয়। ওই বোমা হামলায় এখন পর্যন্ত ১৭০ জন নিহত হয়েছেন।

উজবেকিস্তানের বাংলাদেশ দূতাবাস আফগানিস্তানে এ পর্যন্ত ২৯ বাংলাদেশির অবস্থান নিশ্চিত করেছে। তাদের মধ্যে দুজনকে মার্কিন বিমানবাহিনীর বিমানে করে কাবুল থেকে কাতারে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া ব্র্যাকের তিন কর্মকর্তাকে সরিয়ে নেওয়া হয়েছে কাজাখস্তানে।

এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনার কারণে বাংলাদেশ থেকে যাতায়াতে যুক্তরাজ্যের রেড এলার্ট এখন অযৌক্তিক। এ বিষয়সহ আসন্ন ইউরোপ সফরে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গ প্রাধান্য পাবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
সেনাবাহিনী প্রধান

নির্বাচনে সেনাসদস্যদের নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশ সেনাপ্রধানের

February 5, 2026
মেট্রোরেল

ভোটের দিন মেট্রোরেল চলবে কি না, জানাল ডিএমটিসিএল

February 5, 2026
ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণা

ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে

February 5, 2026
Latest News
সেনাবাহিনী প্রধান

নির্বাচনে সেনাসদস্যদের নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশ সেনাপ্রধানের

মেট্রোরেল

ভোটের দিন মেট্রোরেল চলবে কি না, জানাল ডিএমটিসিএল

ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণা

ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে

সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের প্রশাসনে রদবদল

বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার

বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার দেখাল পুলিশ

থাকতে চাই না

‘নষ্ট রাজনীতিতে আর থাকতে চাই না’

মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ

সিলেটে মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫

ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

সুখবর

ড. ইউনূসের দেওয়া সুখবরকে সুখবর মনে করি না : তারেক

প্রতিবেদন প্রকাশ

নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়ে ভোটারদের উদ্বেগ প্রকাশ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.