
আন্তর্জাতিক গণমাধ্যম এপি জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) কাবুল থেকে প্রায় ৬০ কিলোমিটার পূর্বে সুরোবি জেলার তাং-এ-হাব্রেশিম এলাকায় জাতিসংঘের গাড়িবহরে হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় হামলায় গাড়িচালক নিহত হলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এতে প্রাণ হারান গাড়ির আরও চার আরোহী।
টুইটারে জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ) এক বিবৃতিতে জানিয়েছে, জাতিসংঘ পরিবার আজকের ঘটনায় আফগান নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্যের মৃত্যুতে গভীর শোকাহত। তবে হামলায় জাতিসংঘের কোনো কর্মকর্তা হতাহত হননি।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দাবি করেছেন, এ হামলায় তালেবান জড়িত। তবে অভিযোগ অস্বীকার করেছে সশস্ত্র সংগঠনটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



