Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার আফগানিস্তানে ফিরেছেন মোল্লা আবদুল গানি বারাদার
আন্তর্জাতিক স্লাইডার

আফগানিস্তানে ফিরেছেন মোল্লা আবদুল গানি বারাদার

By Hasan MajorAugust 18, 20213 Mins Read

আফগানিস্তানে ফিরেছেন মোল্লা আবদুল গানি বারাদার

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে ফিরতে শুরু করেছেন তালেবানের শীর্ষ রাজনৈতিক নেতারা। মঙ্গলবার কান্দাহারে ফিরেছেন তালেবানের অন্যতম প্রতিষ্ঠাতা এবং জ্যেষ্ঠ নেতা মোল্লাহ আবদুল গানি বারাদার। তিনি তালেবানের রাজনৈতিক কার্যালয়েরও প্রধান। খবর বিবিসি বাংলার।

এটা পরিষ্কার নয় যে, তিনি কোন দেশে থেকে ফিরেছেন। তবে তালেবানের বেশিরভাগ নেতা কাতারের রাজধানী দোহায় ছিলেন। সেখানে তারা যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট বাহিনীর সেনা প্রত্যাহার বিষয়ে আলোচনা করছিলেন।

কান্দাহার শহরটি তালেবানের আধ্যাত্মিক জন্মস্থান। ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনী তাদের বিতাড়িত করার আগে পর্যন্ত এই শহরটি ছিল তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটি।

ভিডিও ফুটেজে দেখা গেছে, কান্দাহার বিমানবন্দর থেকে যখন মোল্লাহ আবদুল গানি বারাদার গাড়িতে করে যাচ্ছিলেন, তখন, উচ্ছ্বসিত জনতা তাকে অভিবাদন জানায়।

তালেবান আফগানিস্তানের দখল নেবার পর সোমবার তাদের প্রথম সংবাদ সম্মেলনে মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, তারা সরকার গঠনের লক্ষ্যে সক্রিয়ভাবে কাজ করছেন।

এই প্রথম জনসম্মুখে এসে বক্তব্য দিলেন তালেবানের এই নেতা। এর আগে এই নেতারা বক্তব্য ও বিবৃতি পেতো সংবাদ মাধ্যম। কিন্তু সোমবার তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনেক প্রশ্নেরও জবাব দেন।

“সব পক্ষ, সব গোষ্ঠী, সবার অন্তর্ভুক্তি আমরা নিশ্চিত করব, কাজ সম্পূর্ণ হলে আমরা সরকার ঘোষণা করব,” বলেছেন মি. মুজাহিদ।

“সরকার গঠনের পর সব কিছু পরিষ্কার হবে,” তিনি জানান।

“সরকার গঠনের পর আমরা সিদ্ধান্ত নেব এবং দেশের জনগণকে জানাব দেশ কোন আইনে চলবে,” বলেন জাবিউল্লাহ মুজাহিদ।

“আমি স্পষ্ট বলতে চাই সরকার গঠনের বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে আমরা কাজ করছি। আমাদের কাজ সম্পূর্ণ হলে আমরা এ বিষয়ে ঘোষণা দেব।”

তালেবানের নতুন সরকারে কে কে থাকছে, তার কোন ঘোষণা এখনো আসেনি। তবে তালেবানের নেতাদের সম্পর্কে যা জানা যাচ্ছে:

১. হিবাতুল্লাহ আকুন্দযাদা

তালেবান নেতা আখতার মানসুর মার্কিন ড্রোন হামলায় নিহত হওয়ার পর ২০১৬ সালের মে মাস থেকে তিনি তালেবানের সুপ্রিম কমান্ডারের দায়িত্বে রয়েছেন।

আশির দশকে তিনি সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছিলেন। তবে সামরিক নেতার তুলনায় একজন ধর্মীয় নেতা হিসাবে তার পরিচিতি বেশি।

তার বয়স ৬০ বছর বলে ধারণা করা হয় এবং জীবনের বেশিরভাগ সময় তিনি আফগানিস্তানে কাটিয়েছেন।

দলের সুপ্রিম লিডার হিসাবে রাজনৈতিক, সামরিক ও ধর্মীয় বিষয়ের প্রধান আকুন্দযাদা। তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর তাকে অবশ্য এখনো প্রকাশ্যে দেখা যায়নি।

২. আবদুল গানি বারাদার

তালেবানের অন্যতম প্রতিষ্ঠাতা আবদুল গানি বারাদার এখন দলের রাজনৈতিক শাখার প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন।

২০১০ সালে তাকে একটি অভিযানে গ্রেপ্তার করা হলেও, আট বছর পর শান্তি আলোচনার জন্য মুক্তি দেয়া হয়। ২০২০ সালে প্রথম তালেবান নেতা হিসাবে তিনি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেন।

মঙ্গলবার তিনি কাতার থেকে আফগানিস্তানে ফিরে এসেছেন।

৩. মোহাম্মদ ইয়াকুব

তালেবানের প্রতিষ্ঠাতা নেতা মোল্লা ওমরের সন্তান মোহাম্মদ ইয়াকুব। তার বয়স প্রায় ৩০ বছর এবং তিনি দলের সামরিক শাখার প্রধানের দায়িত্বে রয়েছেন।

২০১৬ সালে আখতার মানসুরের মৃত্যুর পর তালেবানের একটি অংশ তাকে দলের সুপ্রিম লিডার বানাতে চেয়েছিলেন। তবে অন্যরা তাকে বয়স কম ও অনভিজ্ঞ বলে মনে করেন।

স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, মোহাম্মদ ইয়াকুব আফগানিস্তানে রয়েছেন।

৪. সিরাজুদ্দিন হাক্কানি

তালেবানের অন্যতম শীর্ষ নেতাদের একজন সিরাজুদ্দিন হাক্কানি। তার পিতা জালালুদ্দিন হাক্কানির মৃত্যুর পর তিনি হাক্কানি নেটওয়ার্কের নতুন নেতা হন। আফগান ও পশ্চিমা বাহিনীর ওপর ভয়াবহ সব হামলার জন্য এই দলকে দায়ী করা হয়।

এই এলাকার সবচেয়ে ভয়াবহ ও শক্তিশালী দলগুলোর একটি হাক্কানি নেটওয়ার্ক। অনেকে মনে করেন, আফগানিস্তানের আল-কায়েদার চেয়ে এই বাহিনী বেশি শক্তিশালী।

তিনিও আফগানিস্তানে রয়েছেন বলে ধারণা করা হয়।

যুদ্ধ এখনো শেষ হয়নি: আমরুল্লাহ সালেহ

তবে এর মধ্যেই আশরাফ গানির আফগান সরকারের প্রথম ভাইস-প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ বিবিসির কাছে পাঠানো একটি অডিও বার্তায় দাবি করেছেন, তিনিই এখন দেশের তত্ত্বাবধায়ক প্রেসিডেন্ট।

তিনি জানিয়েছেন, তিনি আফগানিস্তানেই আছেন এবং যুদ্ধ এখনো শেষ হয়নি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
নারীর বার্তায়

অপরিচিত এক নারীর বার্তায় খোয়ালেন ২৭ কোটি টাকা

July 15, 2026
USA

চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন ভূকম্পনবিদ গ্রেপ্তার

July 15, 2026
সোশ্যাল মিডিয়া

যুক্তরাজ্যে কিশোর-কিশোরীদের রাতভর সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা

July 15, 2026

Latest News

নারীর বার্তায়

অপরিচিত এক নারীর বার্তায় খোয়ালেন ২৭ কোটি টাকা

USA

চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন ভূকম্পনবিদ গ্রেপ্তার

সোশ্যাল মিডিয়া

যুক্তরাজ্যে কিশোর-কিশোরীদের রাতভর সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা

১৪ জনের কারাদণ্ড

নেপালের সাবেক ২ মন্ত্রী ও আরও ১৪ জনের কারাদণ্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

সুপ্রিম কোর্ট

বিজয়ের সরকারের আবেদনে গরু জবাই নিষিদ্ধের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

বালেন শাহে

বেকারত্বের ক্ষোভে নেপালে বিক্ষোভ, বালেন শাহের পদত্যাগ দাবি

Oil

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa