Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে মার্কিন সেনা কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার তিনি বলেন, আফগানিস্তানে মার্কিন সেনা সংখ্রা ৮ হাজার ৬০০ তে নামিয়ে আনা হবে। বর্তমানে সেখানে ১৪ হাজার মার্কিন সেনা অবস্থান করছেন। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

নাইন ইলেভেনের হামলার পর ২০০১ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের নির্দেশে আফগানিস্তানে মার্কিন অভিযান শুরু হয়। আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ অভিযান শেষ হয় ২০১৪ সালে। তবে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী এখনও আফগান সেনাদের সহায়তা দিয়ে যাচ্ছে। আফগানিস্তানে এখনও ১৪ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

২০১৭ সালের আগস্টে দক্ষিণ এশিয়া নিয়ে ট্রাম্পের পরিকল্পনা প্রকাশিত হয়। সেখানে ১৮ বছরের যুদ্ধের অবসান ঘটিয়ে শান্তি আলোচনার কথা বলেন তিনি। বৃহস্পতিবার ট্রাম্প বলেন, যুদ্ধবিদ্ধস্ত আফগানিস্তানে সবসময়ই যুক্তরাষ্ট্র অবস্থান করবে। একে সন্ত্রাসবাদের ‘হার্ভার্ড বিশ্ববিদ্যালয়’ বলে উল্লেখ করেছেন তিনি।

ট্রাম্প বলেন, আমরা খুবই সতর্কতার সঙ্গে আমাদের সংখ্যা কমিয়ে আনছি। তবে সবসমিই আমরা তাদের পাশে থাকবো। যদি আফগানিস্তানের সঙ্গে কিছু করা হয়, তবে যেকোনও সময়ের চেয়ে শক্তিশালী হয়ে ফিরে আসবো আমরা।

এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, হত্যাযজ্ঞের মাধ্যমে তিনি ১৮ বছরের যুদ্ধের অবসান ঘটাতে পারতেন। কিন্তু তিনি সেটা করতে চাননি। তিনি বলেন, আমরা এখানে কোনও যুদ্ধ করতে আসিনি। আমরা পুলিশের দায়িত্ব পালন করছি। যুদ্ধ শেষ করতে চাইলে আমরা ১০ লাখ মানুষ হত্যা করতে পারতাম।

বিগত কয়েক সপ্তাহ ধরে তালেবানের সঙ্গে শান্তি আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এমন সময় এই ঘোষণা সেখান থেকে অনেকটা দৃষ্টি সরিয়ে নেবে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন ভোটারদের ওপরও এর প্রভাব পড়বে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.