Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক আফগানিস্তানে হাসপাতালের প্রসূতি বিভাগে হামলা, নিহত ১৪
আন্তর্জাতিক

আফগানিস্তানে হাসপাতালের প্রসূতি বিভাগে হামলা, নিহত ১৪

By জুমবাংলা নিউজ ডেস্কMay 13, 20203 Mins Read

আফগানিস্তানে হাসপাতালের প্রসূতি বিভাগে হামলা, নিহত ১৪

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলের এক হাসপাতালের প্রসূতি বিভাগে জঙ্গি হামলায় দুই শিশু ও ১২ জন নারী নিহত হয়েছে। খবর বিবিসি বাংলা’র।

কর্তৃপক্ষ জানিয়েছে বেশ কয়েকজন শিশুসহ আরো ১৫ জন কয়েকজন বন্দুকধারীর চালানো ঐ হামলায় আহত হয়েছে।

ওদিকে, দেশটির পূর্বাঞ্চলে এক শেষকৃত্য অনুষ্ঠানে বোমা হামলায় ২৪ জন মারা গেছে।

এসব হামলার প্রেক্ষিতে দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি জানিয়েছেন যে তালেবান ও অন্যান্য গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান আবারও শুরু করার নির্দেশ দিয়েছেন তিনি।

আফগানিস্তানের পূর্বাঞ্চলে নানগারহার এলাকায় এক পুলিশ কমান্ডারের শেষকৃত্য অনুষ্ঠানে হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট। তবে কাবুলের হাসপাতালে হামলাটির পেছনে কারা ছিল তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তালেবানরা এই হামলার সাথে জড়িত নয় বলে জানিয়েছে।

হাসপাতালে কী হয়েছিল?

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০ টায় হাসপাতালে দু’টি বিস্ফোরণ এবং গুলির শব্দ শুনতে পায় বলে জানান স্থানীয়রা।

হামলা চলার সময় পালিয়ে যেতে সক্ষম হওয়া এক চিকিৎসক জানান, বন্দুকধারীরা যখন হামলা চালায় তখন হাসপাতালে অন্তত ১৪০ জন ছিলেন।

হামলা শুরু হওয়ার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রমজান আলী। তিনি সংবাদ সংস্থা রয়টার্সকে জানান: “তারা হাসপাতালে আসা মানুষের দিকে কোনো কারণ ছাড়াই গুলি ছুঁড়ছিল। এটি একটি সরকারি হাসপাতাল এবং এখানে অনেক মানুষই পরিবারের নারী ও শিশুদের চিকিৎসা করাতে নিয়ে আসে।”

আফগানিস্তানের স্পেশাল ফোর্স তিনজন বিদেশিসহ ১০০ জন নারী ও শিশুকে উদ্ধার করেছে বলে বিবিসিকে জানায় এক উদ্ধারকর্মী।

হামলাকারীরা পুলিশের পোশাক পরে হাসপাতালে প্রবেশ করে। পরে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সাথে প্রায় ঘণ্টাখানেক ধরে চলা বন্দুকযুদ্ধ শেষে হামলাকারীদের সবাই মারা যায়।

ঘটনাস্থল থেকে পাওয়া একটি ছবিতে দেখা যায় সেনাবাহিনীর এক সদস্য রক্তাক্ত চাদরে মুড়িয়ে এক নবজাতককে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছে।

অতীতে কাবুলের শিয়া অধ্যূষিত এলাকাগুলোতে এই ধরণের হামলা চালানোর দায় স্বীকার করেছে আইএস।

মঙ্গলবার জঙ্গি গোষ্ঠীটির দক্ষিণ এশিয়া অঞ্চলের নেতাকে আরো দু’জন আইএস নেতাসহ কাবুল থেকে গ্রেফতার করা হয়।

২০১৭ সালে মেডিকেল কর্মীর ছদ্মবেশে কাবুলের প্রধান সেনা হাসপাতালে বন্দুকধারীর হামলার ঘটনায় বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি হয় এবং পাশাপাশি প্রশ্ন ওঠে নিরাপত্তার বিষয়টি নিয়েও।

ঐ ঘটনায় ৫০ জন মারা গিয়েছিল বলে নিশ্চিত করেছিল কর্তৃপক্ষ।

গত সেপ্টেম্বরে দক্ষিণাঞ্চলের যাবুল প্রদেশের একটি হাসপাতালের বাইরে বিস্ফোরক ভর্তি একটি ট্রাক বিস্ফোরণে অন্তত ২০ জন মারা যায়। ঐ হামলার দায় স্বীকার করেছিল তালেবান।

গতকালের ঘটনার পর টেলিভিশনে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি মন্তব্য করেছেন: “মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তালেবান বা অন্য জঙ্গি গোষ্ঠীর এ ধরণের জঙ্গি হামলা ঠেকাতে আফগান নিরাপত্তা রক্ষাকারী বাহিনীকে প্রতিরক্ষামূলক নয়, আক্রমণাত্মক কার্যপদ্ধতি অনুসরণ করার নির্দেশ দিচ্ছি।”

শেষকৃত্য অনুষ্ঠানে কী হয়েছিল?

আফগানিস্তানের পূর্বাঞ্চলের স্থানীয় পুলিশ কমান্ডারের শেষকৃত্য অনুষ্ঠানে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।

তারা জানায় শেষকৃত্য অনুষ্ঠানের প্রায় অর্ধেক শেষ হওয়ার পর বোমা বিস্ফোরণ হয়।

প্রাদেশিক কাউন্সিলের একজন সদস্য নিশ্চিত করেন যে হামলায় অন্তত ২৪ জন মারা গেছেন।

আতাউল্লা খোজিয়ানি নামের একজন সরকারি মুখপাত্র জানান, ঐ ঘটনায় আরো ৬৮ জন আহত হয়েছে।

মঙ্গলবার হওয়া এই দুই হামলার ঘটনায় মানবাধিকার সংস্থাগুলো সহ বিশ্বের বিভিন্ন দেশ নিন্দা জানিয়েছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও হাসপাতালে হামলার ঘটনাকে ‘অশুভ’ এবং ‘অযৌক্তিক’ বলে নিন্দা জ্ঞাপন করেছেন।

ওদিকে আফগানিস্তানের উত্তরাঞ্চলে বালখ প্রদেশে মার্কিন বাহিনীর বিমান হামলায় অন্তত ১০ জন মারা গেছে বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা ও তালেবানদের দাবি মারা যাওয়ারা সবাই বেসামরিক নাগরিক। তবে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, যারা মারা গেছে তারা সবাই তালেবান।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

July 22, 2026
অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

July 22, 2026
Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

July 22, 2026

Latest News

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

রাজীব খাণ্ডেলওয়াল

‘স্ত্রীর গোলামি’ করতেই শান্তি পাই : রাজীব খাণ্ডেলওয়াল

রাজা

৪০ রানী নিয়ে পোশাক ছাড়াই গোসল করতেন এই রাজা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa