Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ‘আফগানিস্তান থেকে সময়ের মধ্যেই লোকজনকে সরিয়ে আনা সম্ভব হবে’
আন্তর্জাতিক

‘আফগানিস্তান থেকে সময়ের মধ্যেই লোকজনকে সরিয়ে আনা সম্ভব হবে’

By জুমবাংলা নিউজ ডেস্কAugust 23, 2021Updated:August 23, 20212 Mins Read

‘আফগানিস্তান থেকে সময়ের মধ্যেই লোকজনকে সরিয়ে আনা সম্ভব হবে’

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি এখনও আশা করছেন তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তান থেকে বেঁধে দেয়া সময়ের মধ্যেই হাজার হাজার লোকজনকে সরিয়ে আনা সম্ভব হবে।

এদিকে কাবুল বিমানবন্দরে বিশৃঙ্খল পরিস্থিতির জন্য তালেবান যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে।

কট্টর তালেবানের আকস্মিক আফগানিস্তান দখলের এক সপ্তাহ পরও আতংকিত আফগানদের দেশ ছাড়ার চেষ্টা অব্যাহত রয়েছে।

এদিকে বাইডেন আগেই ৩১ আগস্টের মধ্যে যুক্তরাষ্ট্রের  সকল সৈন্য ও নাগরিককে আফগানিস্তান থেকে প্রত্যাহারের কথা বলেছিলেন।

কিন্তু কাবুল বিমানবন্দরে তীব্র ভিড় ও চাপ তৈরি  হওয়ায় যুক্তরাষ্ট্র ও  তার মিত্রদের নিজেদের লোকজন সরিয়ে নিতে বেগ পেতে হচ্ছে।

সময়সীমার মধ্যেই সকলকে সরিয়ে আনা অসম্ভব বলে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়ন।

এ প্রেক্ষিতে হোয়াইট হাউসে রোববার বাইডেন বলেছেন, তিনি আশা করছেন সরিয়ে আনার সময় সীমা আর বাড়াতে হবে না।

তিনি আরো বলেন, আমরা দেখছি কি করতে পারি।

বিমানবন্দরের করুণ ও মর্মম্পর্শী দৃশ্যাবলীর কথা স্বীকার করে  বাইডেন একে দেশ ছাড়ার মূল্য হিসেবে উল্লেখ করেছেন।

তিনি বলেন, আপনারা যেসব হৃদয়বিদারক দৃশ্য দেখছেন এতো লোককে একসাথে সরিয়ে আনার ক্ষেত্রে এসব ছাড়া কোন উপায় নেই।

এদিকে তালেবান কর্মকর্তা আমির খান মুতাকি বলেছেন, আমেরিকা তার সকল শক্তি ও সুবিধা দিয়েও বিমানবন্দরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছে। পুরো দেশই শান্ত। অশান্ত কেবল কাবুল বিমানবন্দর।

ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিস্তারিত কিছু উল্লেখ না করে  বলেছে, রোববার ভিড়ের কারণে সাতজন নিহত হয়েছে।

বাইডেন বলেছেন, তালেবানের কাবুল দখলের পর এ পর্যন্ত ২৮ হাজার লোককে সরিয়ে আনা সম্ভব হয়েছে। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

June 23, 2026
Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

June 22, 2026
Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

June 22, 2026

Latest News

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa