Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক আফগানিস্তান নিয়ে বিশ্বনেতারা যে প্রতিক্রিয়া জানালেন
আন্তর্জাতিক

আফগানিস্তান নিয়ে বিশ্বনেতারা যে প্রতিক্রিয়া জানালেন

By Hasan Majorআগস্ট 16, 20213 Mins Read

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: তালেবান আফগানিস্তান দখল করে নেয়ার পর প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বনেতারা। কেউ উদ্বিগ্ন, কেউ বা আত্মপক্ষ সমর্থন করতে ব্যস্ত।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে বলেছেন, ”আরো এক বছর বা পাঁচ বছরও যদি মার্কিন সেনা যদি আফগানিস্তানে থাকতো, তাহলেও কোনো ফারাক হতো না। আফগান সেনাই নিজের দেশকে রক্ষা করতে পারল না। অন্য দেশের অসামরিক বিরোধ মেটাতে অ্যামেরিকার সেনা অনন্তকাল ধরে সেখানে থাকবে এটা আমার কাছে গ্রহণযোগ্য নয়।”

তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বলেছেন, যে কারণে অ্যামেরিকা আফগানিস্তানে গিয়েছিল, তা পূর্ণ হয়েছে।

তবে তালেবান যে গতিতে কাবুল সহ গোটা আফগানিস্তান দখল করে নিয়েছে, অ্যামেরিকার সেনা ও মানুষজনকে তড়িঘড়ি করে দেশে ফিরতে হয়েছে, তাতে দেশে রীতিমতো সমালোচিত হচ্ছেন বাইডেন। সাবেক জেনারেল, আফগান অ্যামেরিকান, রাজনৈতিক নেতারা বাইডেনের সমালোচনায় মুখর হয়েছেন। তাদের মতে, বাইডেনের নীতির জন্যই এত দ্রুত আফগানিস্তান দখল করতে পারল তালেবান। পরিস্থিতি আবার আগের মতোই হয়ে গেল।

যুক্তরাজ্যের প্রতিক্রিয়া

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, আফগানিস্তানের পরিস্থিতি খুবই কঠিন জায়গায় চলে গেল এবং ভবিষ্যতে তা আরো খারাপ হতো পারে। তার মতে, কোনোরকম চুক্তি ছাড়া সমমনোভাবাপন্ন দেশগুলি যেন তালেবান সরকারকে স্বীকৃতি না দেয়।

আগামী বুধবার ব্রিটিশ পার্লামেন্টের জরুরি অধিবেশন ডাকা হয়েছে। সেখানে আফগান পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। জনসন বলেছেন, এখন তার প্রথম কাজ হলো, ব্রিটিশ নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনা। আর গত ২০ বছর ধরে যারা ব্রিটিশ বাহিনীকে সাহায্য করেছে, সেই আফগানদেরও দ্রুত ব্রিটেনে নিয়ে আসা হবে। আর আফগানিস্তান যাতে আবার জঙ্গিদের রমরমা না হয়, সেটাও দেখতে হবে।

জাতিসংঘের আবেদন

আফগানিস্তান নিয়ে জরুরি বৈঠক ডাকা হয়েছে। তবে তালেবান কাবুলে ঢোকার পরেই জাতিসংঘের তরফে আবেদন জানানো হয়েছে, তারা যেন সংযম বজায় রাখে। জাতিসংঘের সেক্রেটারি জেনারেল গুতেরেস বলেছেন, আফগানিস্তানের নারী ও শিশুদের নিয়ে তিনি খুবই চিন্তিত। তারা যে অধিকার পেয়েছিলেন, তা যেন বজায় থাকে।

পাকিস্তানের সিদ্ধান্ত

পাকিস্তান এখনো কাবুলে দূতাবাস বন্ধ করেনি। তবে পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরী জিও নিউজকে বলেছেন, ”আফগানিস্তানের পরিস্থিতি খারাপ হচ্ছে। আমরাও উদ্বিগ্ন। তবে দূতাবাস বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়নি।”

কর্মী সরায়নি রাশিয়া

পাকিস্তানের মতো রাশিয়াও তাদের দূতাবাস বন্ধ করেনি। কর্মীদেরও দেশে ফিরিয়ে নিয়ে যায়নি। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা কাবুলভ জানিয়েছেন, তালেবান রাশিয়া ও অন্য কিছু দেশকে জানিয়েছে, তারা দূতাবাসের কর্মীদের সুরক্ষা দেবে। তবে অন্য কোন দেশকে এই প্রতিশ্রুতি দেয়া হয়েছে, তা তিনি জানাননি। কাবুলভ বলেছেন, জাতিসংঘে জরুরি বৈঠক ডাকা হয়েছে। সেখানেই আফগান পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

জার্মানি চায়

জার্মানি দ্রুত তাদের নাগরিকদের আফগানিস্তান থেকে সরিয়ে আনছে। পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস জানিয়েছেন, প্রথম আফগানিস্তানের প্রতিবেশী কোনো দেশে জার্মান নাগরিকদের সরিয়ে নেয়া হবে। তারপর সেখান থেকে দেশে ফেরানো হবে। রোববার রাতেই অনেককে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

সৌদি আরব ও আমিরাত

সৌদি আরব তাদের দূতাবাসের সব কর্মীকে দেশে ফিরিয়ে নিয়েছে। সরকারি সংবাদসংস্থা এসপিএ জানিয়েছে, কাবুল থেকে সব দূতাবাস কর্মী দেশে ফিরে এসেছেন।

সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তারা এখন পশ্চিমা দেশগুলির কূটনীতিক ও নাগরিকরা যাতে নিরাপদে নিজেদের দেশে পৌঁছে যেতে পারে, সেই সহযোগিতা করছে।

কাতার জানিয়েছে, আফগানিস্তানে শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর হওয়ায় তারা খুশি।

ক্যানাডার প্রধানমন্ত্রীর বক্তব্য

ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, আফগানিস্তানের মানুষ, বিশেষ করে নারী, বাচ্চা মেয়ে, এলজিবিটি সম্প্রদায়ের পাশে আগের মতোই থাকবে ক্যানাডা। সেই সঙ্গে বেশ কিছু আফগানকে ক্যানাডায় নিয়ে আসার কথাও বলেছেন তিনি। তিনি জানিয়েছেন, কাবুলের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আবার দূতাবাস খোলা হবে।-এপি, এএফপি, রয়টার্স ও ডিপিএ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
ইরান তহবিল

৩০০ বিলিয়ন ডলারের ইরান তহবিলের নেপথ্য তথ্য ফাঁস!

জুন 18, 2026
ivf-couple

নিজেদের সঙ্গে মেলে না সন্তানের চেহারা, আদালতে দম্পত্তি

জুন 18, 2026
কমলো তেলের দাম

বিশ্ববাজারে আবারও কমলো তেলের দাম

জুন 18, 2026
Latest News
ইরান তহবিল

৩০০ বিলিয়ন ডলারের ইরান তহবিলের নেপথ্য তথ্য ফাঁস!

ivf-couple

নিজেদের সঙ্গে মেলে না সন্তানের চেহারা, আদালতে দম্পত্তি

কমলো তেলের দাম

বিশ্ববাজারে আবারও কমলো তেলের দাম

মেলোনি মোদি

জি-৭ সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রী মেলোনির সঙ্গে বৈঠকে মোদি

ইরানের প্রেসিডেন্টের স্বাক্ষর

ট্রাম্পের পর এবার ইরানের প্রেসিডেন্টের স্বাক্ষর, যুদ্ধ থামানোর পথে নতুন চুক্তি

দাম কমেছে

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর তেলের দাম আবার কমেছে

নারীদের অংশগ্রহণ

মানবিক সহায়তা-শান্তি প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের

ইউরেনিয়াম

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর বাধ্যতামূলক নয়, জানালো যুক্তরাষ্ট্র

ট্রাম্প

জি-৭ বৈঠকে ট্রাম্পের “আমি বস” মন্তব্য ঘিরে আলোচনা

নির্দেশনা

প্রবাসীদের জন্য জরুরি নির্দেশনা দিল কাতার, না মানলেই বিপদ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa